০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুরে রেল পরিষেবায় বড় পাওনা : খুশির হাওয়া জেলাজুড়ে
পশ্চিমবঙ্গ

উত্তর দিনাজপুরে রেল পরিষেবায় বড় পাওনা : খুশির হাওয়া জেলাজুড়ে

Share
Share

ইসলামপুর: ২০২৬-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড় মাইলফলক তৈরি হলো। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের বিশেষ উদ্যোগে জেলার তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া শুরু হলো। শনিবার পাঞ্জিপাড়া রেল স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন সাংসদ।

রেল সূত্রের খবর অনুযায়ী, যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে নিম্নলিখিত ট্রেনগুলির স্টপেজ বাড়ানো হয়েছে

এনজিপি–মালদা টাউন এক্সপ্রেস: এই ট্রেনটি এখন থেকে প্রতিদিন পাঞ্জিপাড়া স্টেশনে থামবে। এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে।

শিলিগুড়ি জংশন–বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস: এই ট্রেনটির নতুন স্টপেজ নির্ধারিত হয়েছে কানকি স্টেশনে। এটিও প্রতিদিন চলাচল করবে।

কুলিক এক্সপ্রেস: এই গুরুত্বপূর্ণ ট্রেনটি এখন থেকে প্রতিদিন বাঙালবাড়ি স্টেশনে স্টপেজ দেবে।

এদিন পাঞ্জিপাড়া স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কার্তিক চন্দ্র পাল ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালপোখর বিজেপি মাইনরিটি সেলের সম্পাদক গোলাম সারোয়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবুজ পতাকা দেখিয়ে নতুন এই পরিষেবার সূচনা করে সাংসদ জানান, উত্তর দিনাজপুরবাসীর যাতায়াত আরও সুগম ও স্বস্তিদায়ক করাই তাঁদের প্রধান লক্ষ্য।

রেলের এই নতুন সংযোগের ফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে ছোট ব্যবসায়ী এবং নিত্যযাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশির জোয়ার জেলাজুড়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *