০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home বাংলাদেশ বাংলাদেশে: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত দুই
বাংলাদেশবাংলাদেশ

বাংলাদেশে: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত দুই

Share
বাংলাদেশে: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু, আহত দুই
Share

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[TECHTARANGA-POST:7336]

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ডেসকোর একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্মী। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁ পাড়া এলাকায় একটি মন্দিরের পাশে ক্রেনের সাহায্যে ট্রাক থেকে বৈদ্যুতিক তার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পাঁচজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

[TECHTARANGA-POST:7323]

আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles