25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home পশ্চিমবঙ্গ আমের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি! কুলটিতে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
পশ্চিমবঙ্গ

আমের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি! কুলটিতে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Share
আমের লোভ দেখিয়ে নাবালিকার শ্লীলতাহানি! কুলটিতে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
ছবি সংগৃহীত
Share

পশ্চিম বর্ধমানের কুলটিতে এক ১০ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক সিআইএসএফ (CISF) জওয়ান। ধৃত জওয়ানের নাম রমাকান্ত বিশ্বকর্মা। অভিযোগ, রবিবার দুপুরে শীতলপুরে সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় আম কুড়াতে গিয়েছিল ওই নাবালিকা। 

[TECHTARANGA-POST:8434]

সেই সময় অভিযুক্ত জওয়ান তাকে মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে নাবালিকা তার ঠাকুমাকে সব জানালে পরিবারের পক্ষ থেকে কোয়ার্টারে যাওয়া হয়, কিন্তু অভিযুক্ত জওয়ান ততক্ষণে তালা দিয়ে চম্পট দেয়। এরপরই কুলটি থানার সাঁকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

[TECHTARANGA-POST:8432]

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তাল হয়ে ওঠে শীতলপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা ও জেলা তৃণমূল নেতৃত্ব ৩ নম্বর গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়।

[TECHTARANGA-POST:8430]

 ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী তাকে সাসপেন্ড করেছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাহিনীর সদস্যের এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। আজ অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *