০৫
আশ্বিন • October
রবিবার / Sunday
October 05, 2026
11:35:00 PM • রাত ১১:৩৫
Home কলকাতা কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ
কলকাতা

কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ

Share
কলকাতা থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা; আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভ
ছবি সংগৃহীত
Share

ভোটের পর থেকেই পলাতক ছিলেন ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

[TECHTARANGA-POST:10308]

রোড রেজ আর ইগোর লড়াইয়ে শেষ তরতাজা প্রাণ

শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যানিং থানার বাইরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি কর্মীরা। থানার গেট থেকে বের হতেই ‘চোর-চোর’ স্লোগান ওঠে। অভিযোগ, সেই সময়ই ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এমনকি তাঁর মাথাতেও ডিম ভাঙা হয়। 

[TECHTARANGA-POST:10281]

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, কাটমানি আদায়, ভয় দেখানো এবং মারধরের অভিযোগ ছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এছাড়াও অস্ত্র মজুত এবং ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে বলে দাবি তাঁদের। অভিযোগ, একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *