25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন Pallavi Chatterjee: বিয়ে ছাড়াই বধূর সাজে পল্লবী! সিঁদুর-শাঁখা-পলা নিয়ে কী বললেন অভিনেত্রী? 
বিনোদন

Pallavi Chatterjee: বিয়ে ছাড়াই বধূর সাজে পল্লবী! সিঁদুর-শাঁখা-পলা নিয়ে কী বললেন অভিনেত্রী? 

Share
পল্লবী চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
Share

কলকাতা: লক্ষ্মীপুজো মানেই বাঙালির ঘরে ঘরে সাবেকিয়ানার ছোঁয়া। শাড়ি, গয়না, শাঁখা-পলা আর সিঁথিভরা সিঁদুরে সেজে ওঠেন ঘরের মহিলারা। কিন্তু এই সাজ কি শুধুমাত্র বিবাহিতদের জন্যেই? স্বামী না থাকলে কি কোনও নারী নিজের ইচ্ছায় শাঁখা-পলা কিংবা সিঁদুর পরতে পারেন না? কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাঙালি বধূর সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। আর তারপরই সমাজমাধ্যমে এই প্রশ্ন তুলেছেন তিনি। 


প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের সাজে ছিল শাঁখা-পলা, সিঁথিজুড়ে সিঁদুর। তাঁর এই সাজ দেখে অনেকেরই মনে হতে পারে, অবিবাহিত হয়েও কেন এমন সাজ? পল্লবীর বক্তব্য, অভিনয়ের প্রয়োজনে বহুবার বিয়ের সাজে সেজেছেন তিনি। প্রয়োজনে শাঁখা-পলা, সিঁদুর পরা থেকে শুরু করে ফুলসজ্জার দৃশ্যেও অভিনয় করেছেন। তা হলে বাস্তব জীবনে কোনও বিশেষ দিনে কেন নিজের পছন্দের সাজে সাজতে পারবেন না তিনি?

পল্লবীর কাছে এই সাজ শুধুই কোনও সামাজিক পরিচয়ের প্রতীক নয়, বরং নিজের ভালো লাগার বহিঃপ্রকাশ। তিনি নিজেকে বাঙালি বধূর সাজে দেখতে ভালবাসেন। সেই ভালো লাগা পূরণ করতে বিবাহিত হতেই হবে, এমন ধারণায় বিশ্বাস করেন না অভিনেত্রী। তাঁর মতে, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং নিজেকে ভালোবাসাই সবচেয়ে জরুরি। 

এই প্রসঙ্গে পল্লবীর কথায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী রেখার নামও। রেখার অনুরাগী পল্লবী জানিয়েছেন, রেখাও সিঁদুর পরেন। তবে তিনি কার নামে সিঁদুর পরেন, তা তাঁর জানা নেই। স্বামী না থাকলেও বধূর সাজে সাজতে তাঁর আপত্তি নেই। অভিনেত্রীর কথায়, “বর না হয় নাই থাকল, আমি তো বধূ হয়ে থাকলাম।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *