নয়াদিল্লি: একটি ছবি, আর তাতেই ফিরে এল পুরনো এক স্মৃতি। সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই নিজের শৈশবের একটি মিষ্টি স্মৃতি ভাগ করে নিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক চর্চা। রাহুল গান্ধী বলেছিলেন, “বাবা-মায়ের বন্ধন পারিবারিক জীবনের ছোট ছোট দৈনন্দিন অভ্যাসের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ত। খাবার খাওয়ার সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমার কাছে এটি খুবই স্বাভাবিক!”

তাঁর এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার পাশাপাশি শুরু হয়েছে কটাক্ষ। এবার আলোচনায় উঠে এসেছে অভিনেতা রীতেশ দেশমুখের একটি ছবি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জেনেলিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রীতেশ। ছবিতে দেখা যাচ্ছে, একই রঙের পোশাক পরেছেন তারকাদম্পতি। রীতেশের কোলে বসে রয়েছেন জেনেলিয়া। ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেরই মতে, রাহুল গান্ধীর বর্ণনা করা রাজীব-সনিয়ার সেই পুরনো মুহূর্তের সঙ্গে ছবিটির বেশ মিল রয়েছে। কেউ কটাক্ষ করেছেন, আবার কেউ রাহুলের বক্তব্যকে স্মৃতিচারণ হিসেবেই দেখেছেন।
আরও পড়ুন: এক দশক পর রাজ-মিমি জুটি, ‘তাণ্ডব’-এর পোস্টার প্রকাশ্যে আসতেই বিশেষ বার্তা শুভশ্রীর!
রাহুল গান্ধীর এই বক্তব্যের মাঝে রীতেশের ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসের সঙ্গে দেশমুখ পরিবারের যোগ বহুদিনের। যদিও রীতেশ নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছিলেন রীতেশের বাবা বিলাসরাও দেশমুখ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবেও দু’বার দায়িত্ব সামলেছেন তিনি।
রীতেশের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন রাহুলও। কোনও ক্যাপশন দেননি। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল জায়ে’। ফলে রীতেশের এই পোস্টকে রাহুলের পাশে দাঁড়ানোর বার্তা হিসাবেই দেখছেন সমাজমাধ্যমের একাংশ।
Leave a comment