দুর্গাপুর: আবেদন করেছিলেন। ফর্মও জমা দিয়েছিলেন সময়মতো। কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পঞ্চায়েত থেকে বিডিও অফিসে অফলাইনে জমা পড়ে রয়েছে বহু মহিলার আবেদনপত্র। অভিযোগ, সেই ফর্মগুলি আপলোড না হওয়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না আবেদনকারীরা। এদিকে নতুন করে যে অনলাইনে আবেদন করবেন, তারও উপায় নেই। কারণ, পোর্টাল বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে এগিয়ে এলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পুরনো আবেদনপত্রগুলি সংগ্রহ করে কলকাতায় পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয় থেকে জিতেন্দ্র জানান, বহু মহিলা অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে জমা দিয়েছিলেন। সেই আবেদনপত্রগুলি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কিংবা বিডিও অফিসে জমা পড়েছিল। কিন্তু সেগুলি এখনও অনলাইনে আপলোড হয়নি। ফলে বহু আবেদনকারী এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। কারও বেদন সরকারি দপ্তরে পড়ে রয়েছে, আবার কারও ফর্ম মা দেওয়ার পরেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন: বর্গার জমি হাতিয়ে বাংলাদেশিদের, কোচবিহারে বামেদের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর
এই সমস্যা মেটাতেই এগিয়ে এসেছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। পুরনো আবেদনপত্রগুলি এক জায়গায় করে কলকাতায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ছ’দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। এই ফর্ম জমা দেওয়া যাবে পাণ্ডবেশ্বরের হরিপুর বিধায়ক সেবা কেন্দ্র এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি সেবা কেন্দ্রে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রগুলি খোলা থাকবে।
যাঁরা আগে অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছিলেন, অথচ তাঁদের আবেদন অনলাইনে আপলোড হয়নি। পুরনো ফর্ম নিয়ে শুধুমাত্র তাঁরাই এই দুই কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে বিধায়ক জানিয়েছেন, ইতিমধ্যেই যাঁরা অনলাইনে আবেদন করেছেন, তাঁদের নতুন করে ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই।
Leave a comment