Hidden Stories (বাংলা)

মুখ্যসচিব হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে? ছবি ভাইরাল হতেই বিতর্ক ওড়ালেন মনোজ আগরওয়াল!

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছিল জোর রাজনৈতিক তরজা। [TECHTARANGA-POST:9000]রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) পদে থাকাকালীন কীভাবে তিনি সরকারি বৈঠকে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। বিশেষ করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি পোস্ট করে ‘আঁতাত’-এর অভিযোগে সরব হয়েছিলেন। তবে সমস্ত জল্পনা ও বিতর্ক উড়িয়ে দিয়ে এবার নিজেই মুখ খুললেন নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নিয়মের ব্যাখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো প্রোটোকল লঙ্ঘন করেননি।[TECHTARANGA-POST:9019]মনোজ আগরওয়ালের দাবি, নির্বাচনের পর প্রথম বৈঠকে সমস্ত সচিবদের ডাকা হয়েছিল এবং রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব হিসেবে সেই বৈঠকে থাকাটা আইনিভাবেই তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের সবথেকে সিনিয়র অফিসার এবং আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও সেখানে উপস্থিত ছিলেন। [TECHTARANGA-POST:8998]মুখ্যসচিব হিসেবে তাঁর ফাইল সই হওয়ার পরেই তিনি জেলাশাসকদের সঙ্গে দ্বিতীয় বৈঠকে যোগ দিয়েছিলেন, যদিও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হতে কিছুটা দেরি হয়েছিল। নিয়ম মেনেই যে তিনি নবান্নে পা রেখেছিলেন, তা অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই জানিয়ে দিয়েছেন রাজ্যের এই শীর্ষ আমলা।

মুখ্যসচিব হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর বৈঠকে? ছবি ভাইরাল হতেই বিতর্ক ওড়ালেন মনোজ আগরওয়াল!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার