Hidden Stories (বাংলা)

“নিজে থেকে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক!” ভোটের ফল নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা!

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন মোড় নিল রাজ্যের রাজনীতি। ২০৭টি আসনে জিতে বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে গেলেও, পরাজয় স্বীকার করতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজে থেকে তিনি পদত্যাগ করবেন না। প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তবুও আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।[TECHTARANGA-POST:8836]নির্বাচনী ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, তিনি নিজে এবং চন্দ্রিমা ভট্টাচার্য আবারও আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস শুরু করবেন। সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল পর্বে তাঁর সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব মিত্রের মতো অভিজ্ঞ আইনজীবীরাও থাকবেন। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করেছিলেন তিনি।[TECHTARANGA-POST:8824]দলের শোচনীয় পরাজয়ের নেপথ্যে ‘অন্তর্ঘাত’ রয়েছে বলে মনে করছেন তৃণমূলনেত্রীর একাংশ। এদিন কর্মীদের উদ্দেশে মমতা বলেন, “দলের ভেতরে থেকে যারা ক্ষতি করেছে, তাদের নাম দিন।” দলের এই দুঃসময়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, “আমি একসময় একাই লড়াই শুরু করেছিলাম, তারপর ঘুরে দাঁড়িয়েছি। এবারও দল ঠিক ঘুরে দাঁড়াবে।”[TECHTARANGA-POST:8817]অন্যদিকে, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই আক্রান্ত এলাকাগুলিতে যাবে দলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। কর্মীদের মনোবল বাড়াতে তিনি বলেন, “যেখানে পুলিশ অভিযোগ নিচ্ছে না, সেখানে অনলাইনে অভিযোগ জানান।” অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল সামলাবেন এবং তিনি পাশে থাকবেন বিশ্বস্ত সেনাপতির মতো।[TECHTARANGA-POST:8799]বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানের দিন দলীয় কার্যালয়গুলিতে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছেন মমতা। একদিকে যখন নতুন সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে, তখন তৃণমূলনেত্রীর এই অনড় অবস্থান এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বাংলার রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

“নিজে থেকে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক!” ভোটের ফল নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার