•
Home পশ্চিমবঙ্গ মমতার জন্যই জেলে গিয়েছিলাম! দল ছাড়তেই ‘ধৃতরাষ্ট্র’ বলে তোপ দাগলেন বিস্ফোরক অনুব্রত
পশ্চিমবঙ্গ

মমতার জন্যই জেলে গিয়েছিলাম! দল ছাড়তেই ‘ধৃতরাষ্ট্র’ বলে তোপ দাগলেন বিস্ফোরক অনুব্রত

Share
মমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ অনুব্রতর।
Share

কলকাতা: একসময়ের অন্ধ ভক্ত আজ একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে সরাসরি আক্রমণ শানালেন দলনেত্রীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের একসময়ের ‘বাঘাবাঘা’ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এক সাক্ষাৎকারে মমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে কটাক্ষ করার পাশাপাশি নিজের জেলযাত্রার জন্য সরাসরি দলের শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন তিনি।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধূণ্য এবং বীরভূম জেলায় একাধিপত্য বজায় রাখা অনুব্রত দীর্ঘদিন কারাবাসের পর এখন সম্পূর্ণ মমতা–বিরোধী শিবিরে। তাঁর অভিযোগ, তাঁর আড়াই বছরের জেলযাত্রার সময়ে দলনেত্রী চোখ বন্ধ করে চুপটি করে বসেছিলেন এবং অন্য একজনের কথায় কাঠপুতুলের মতো দল পরিচালিত হচ্ছিল। অনুব্রতর এই মন্তব্যে স্পষ্ট ইশারা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। কেষ্টর ঘনিষ্ঠমহলের দাবি, শাসনকালে বীরভূমে অভিষেকের খবরদারি না চলার কারণেই তাঁকে সুকৌশলে কোণঠাসা করা হয়েছিল। সাক্ষাৎকারে আরও এক ধাপ এগিয়ে তিনি অভিযোগ করেন, একটি তোলাবাজ ছেলে দল চালাচ্ছিল এবং পাথর-বালির তোলা সরাসরি কার ঘরে যেত, তা নিয়ে কড়া প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, সব কিছু জেনেও না দেখার ভান করে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু অতীত ক্ষোভ উগড়েই ক্ষান্ত হননি কেষ্ট, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। তাঁর মতে, ঘরের লোকে দল চালাবে আর বাইরের লোক ললিপপ চুষবে—এই মানসিকতায় দল চলতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও দিনও ক্ষমতায় ফিরতে পারবেন না বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: অসমে ভয়াবহ দুর্ঘটনা! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বেলাইন ইঞ্জিন ও ৫ কামরা

অন্যদিকে, অনুব্রতর এই বিস্ফোরক মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা আক্রমণ করে জানান, অনুব্রতদা এখন কী বলছেন তার চেয়ে বড় কথা তিনি কেন এই কথা বলছেন। তাঁর মতে, নিজের ও মেয়ের গ্রেফতারের পর থেকে বিজেপির সঙ্গে সমঝোতা করেই তাঁকে চলতে হচ্ছে এবং বিজেপির মন জোগাতেই আজ এমন দলবিরোধী ও আক্রমণাত্মক কথা বলছেন তিনি, যাতে কেন্দ্রীয় এজেন্সিগুলির উৎপাত থেকে রেহাই পাওয়া যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *