•
Home Top-News বিশ্বকাপের আগেই কি বিদায়? কিউই মাটিতে ধারাবাহিক ব্যর্থতার পর প্রশ্ন রোহিতের সামনে
Top-Newsখেলা

বিশ্বকাপের আগেই কি বিদায়? কিউই মাটিতে ধারাবাহিক ব্যর্থতার পর প্রশ্ন রোহিতের সামনে

Share
ব্যর্থ দুই মহারথী। ছবি : সোশাল মিডিয়া
Share

অকল্যান্ড: চার ম্যাচে ৩০ রান!

এই পারফরমেন্সের পর কি আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের বিশ্বকাপে ভারতীয় উড়ানে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার টিকিট কি কনর্ফাম থাকছে? রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে সাত রানে আউট হওয়ার পর এই প্রশ্নটা ভীষণভাবে ঘুরপাক খেতে চলেছে। শুধু রোহিত নন, ব্যর্থ বিরাটও। যার রেশ ভারতীয় স্কোরবোর্ডে। গত ম্যাচে ২৪৪ রানে বিপর্যস্ত হওয়ার পর আজ প্রথমে ব্য়াট করে ২০৯ রানেই ইতি। পুরো ৫০ ওভার এই ম্যাচেও ব্য়াট করতে পারলেন না ভারতীয়রা। ঈশান আর অক্সরের ব্যাটে উজ্জ্বল হয়ে রইল ৪৬ করে রান।  

কিউই বোলারদের সামনে রোহিতের অসহায় আত্মসমর্পণ এবং ধারাবাহিক রানখরা ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপের বড় মঞ্চের আগে দলের দুই অভিজ্ঞ স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির অফফর্ম এখন টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই অভিযান শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের ব্যাটিং বিপর্যয় এবং অভিজ্ঞদের ব্যর্থতা সেই স্বস্তি কেড়ে নিয়েছে। কিউইদের বিরুদ্ধে চার ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত সংগ্রহ করেছেন মাত্র ৩০ রান! যার মধ্যে রয়েছে দুটি লজ্জার শূন্য রান এবং শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ৭ রানে আউট হওয়ার ঘটনা। 

আরও পড়ুন : এশিয়া কাপে ব্যর্থ তারকাপুত্ররা, মানাল-মোহিতের হাত ধরে পাকিস্তান বধ ভারতের

তবে শুধু বড় রান না পাওয়াটাই নয়, পিচে থিতু হওয়ার জন্য তাঁর ন্যূনতম সংগ্রামহীনতা ভারতীয় শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অভিজ্ঞ এই ওপেনারের ব্যাটে টাইমিংয়ের চরম অভাব এবং ইনিংসের শুরুতেই অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে, যা সমর্থকদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও ভাবাচ্ছে।

বিশেষ করে চতুর্থ ওয়ানডে ম্যাচে ভারতের পারফরম্যান্স দলের গভীর ক্ষতগুলোকে উন্মুক্ত করে দিয়েছে। ওই ম্যাচে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় ভারত, যার ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে লজ্জার হার হজম করতে হয় টিম ইন্ডিয়াকে। 

এই শোচনীয় পতনের পর দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও রাখঢাক না করে নিজের উদ্বেগের কথা স্বীকার করেছেন। কোচ স্পষ্ট জানিয়েছেন, আগামী ২০২৭ একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। 

আর নিউজিল্যান্ডের বর্তমান পরিবেশ ও পিচের চরিত্র সেই দক্ষিণ আফ্রিকার আবহাওয়ার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন প্রতিকূল পরিস্থিতিতে রোহিত ও কোহলির মত সিনিয়রদের পারফর্ম করা অত্যন্ত জরুরি ছিল। 

কিন্তু প্রথম ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তাঁরা। বিরাট কোহলি প্রথম ম্যাচে ৭৪ রানের লড়াকু ইনিংস খেললেও পরের দুটি সম্পূর্ণ ম্যাচে যথাক্রমে মাত্র ৭ ও ৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।

অবশ্য রোহিতের সমালোচনার বিপরীতে পরিসংখ্যানের অন্য একটি দিকও তুলে ধরছেন তাঁর সমর্থকরা। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিতই। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের মতো পেসহায়ক ও সুইং সহায়ক উইকেটে তাঁর এই সাম্প্রতিক ব্যর্থতা সামাজিক মাধ্যম থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কি ২০২৭ সালের বিশ্বজয়ের মিশনে রোহিত শর্মার সময় ফুরিয়ে আসছে?

তবে দীর্ঘ সময় ধরে সমালোচনার জবাব ব্যাটে দিয়েই দিয়ে এসেছেন হিটম্যান। আগামী মাসেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী ১৩ ডিসেম্বর বিশাখাপত্তনমে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। এর পর ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঘরের চেনা পরিবেশে চেনাজানা কন্ডিশনে রান পেয়ে দ্রুত ফর্মে ফেরার এটিই সেরা সুযোগ রোহিতের সামনে।

তা সত্ত্বেও ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, ঘরের মাঠে পরিচিত উইকেটে রান পেলে হয়তো সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু কিউই মুলুকের মাটিতে ফেস করা সমস্যার সমাধান তাতে হবে না। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে প্রতিকূল ও বিদেশের মাটিতে দলকে ভরসা জোগাতে হলে রোহিত ও কোহলিকে এই টেকনিক্যাল ও মানসিক সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে হবে। বিশ্বজয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে সময়ের টিকটিক শব্দের সঙ্গে পাল্লা দিয়ে এই দুই মহারথীকে তাঁদের চেনা ছন্দে ফিরতেই হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *