•
Home পশ্চিমবঙ্গ ৩০ হাজার থেকে এক লাখে লাফ! ডেঙ্গুর তথ্য লুকোনোর অভিযোগে তোলপাড়, কেন্দ্রের প্রশংসায় বাংলা
পশ্চিমবঙ্গকলকাতা

৩০ হাজার থেকে এক লাখে লাফ! ডেঙ্গুর তথ্য লুকোনোর অভিযোগে তোলপাড়, কেন্দ্রের প্রশংসায় বাংলা

Share
হিডেন স্টোরিজ নিউজ
এআই নির্মিত ছবি
Share

দুর্গাপুর: প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ডেঙ্গু সংক্রান্ত প্রকৃত তথ্য লুকনো হতো এবং কেন্দ্রীয় সরকারের কাছেও তা গোপন রাখা হতো বলে বিস্ফোরক অভিযোগ উঠল। রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকারের আমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে এবং সেই কাজের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রশংসা করেছে বলে দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

অভিযোগ, পূর্ববর্তী আমলে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়লেও তা আড়াল করার চেষ্টা হতো এবং মৃতের শংসাপত্রে ডেঙ্গু লেখার ক্ষেত্রেও অলিখিত নিষেধাজ্ঞা ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য দপ্তর পুরনো নথিপত্র পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে সংশোধিত তথ্য পাঠিয়েছে। তাতেই আগের ও নতুন পরিসংখ্যানের মধ্যে বিশাল ফারাক সামনে এসেছে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, আগের একটি বছরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ঘরে দেখানো হলেও নতুন তথ্যে তা এক লক্ষ ছাড়িয়ে গেছে। অন্য একটি বছরে ৪৪১ জন আক্রান্তের হিসাব থাকলেও সংশোধিত তথ্যে আক্রান্তের সংখ্যা ৩১ হাজারের ঘরে পৌঁছেছে। পাশাপাশি, আগে শূন্য মৃত্যু দেখানো হলেও নতুন নথিতে ৩১ জনের মৃত্যুর কথা নথিভুক্ত হয়েছে বলে খবর।

আরও পড়ুন: G RAM G প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ও ছুটি ঘোষণা

বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানায় ডেঙ্গু নিয়ে কোনও তথ্য গোপন না করার নীতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকদের সম্মিলিত পরিশ্রম এবং মুখ্যমন্ত্রীর সরাসরি নেতৃত্ব ও বৈঠকের ফলে পরিস্থিতির বদল ঘটেছে। এদিন দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদ্বত মুখোপাধ্যায় জানান, গত তিন-চার বছরের তুলনায় ২০২৬ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার কমেছে।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রশাসনিক তৎপরতা ও পরিকল্পিত পদক্ষেপেই সংক্রমণে রাশ টানা সম্ভব হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের ডেঙ্গু মোকাবিলার অভিজ্ঞতা ও পদক্ষেপকে অন্য রাজ্যের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। এই সাফল্যের নিরিখেই পূর্ববর্তী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *