•
Home দেশ এবার ছুটবে পাহাড়ের কোল ঘেঁষে? ৬.৫৯ কিমি টানেলে বড় সাফল্য রেলের, বদলে যাবে কেদার-বদ্রী যাত্রা!
দেশ

এবার ছুটবে পাহাড়ের কোল ঘেঁষে? ৬.৫৯ কিমি টানেলে বড় সাফল্য রেলের, বদলে যাবে কেদার-বদ্রী যাত্রা!

Share
হিডেন স্টোরিজ নিউজ
চার ধাম যাত্রায় টানেল। ফাইল ছবি
Share

দেরাদুন: কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রাকে আরও সহজ ও দ্রুত করার পথে বড় মাইলফলক ছুঁল ভারতীয় রেল। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের অধীনে ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ টানেল-১৪-র ব্রেকথ্রু সম্পূর্ণ হয়েছে। রেল মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সাফল্যের ফলে টানেলের দুটি খনন করা অংশ যুক্ত হয়েছে—পোর্টাল-১ (সুমেরপুর) থেকে ৪.৭ কিলোমিটার এবং পোর্টাল-২ (মারোরা) থেকে ১.৭৯ কিলোমিটার অংশ।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, পোর্টাল-১ প্রান্তে জনবসতির নীচে নরম ও অস্থিতিশীল মাটির মধ্য দিয়ে ১১০ মিটার অংশ খনন করতে হয়েছে ইঞ্জিনিয়ারদের, যার উপরে ২০ থেকে ৩০ মিটার পুরু মাটি ও পাথরের স্তর ছিল। নিরাপদ খননের জন্য প্রি-এক্সকাভেশন এবং মাল্টি-ড্রিফটিংয়ের মতো বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে পোর্টাল-২ প্রান্তে ঢাল সুরক্ষিত রাখতে ৩০-৩৫ মিটার গভীর মাইক্রোপাইল, ১৫-২০ মিটার লম্বা রক বোল্ট এবং কনসলিডেশন গ্রাউটিংয়ের কাজ করা হয়েছে।

আরও পড়ুন: মুছে যাবে ক্ষুদিরাম-উত্তম কুমারের নাম? বদলাচ্ছে মেট্রো স্টেশন ও ১৬টি রাস্তা!

রেল আধিকারিকরা জানিয়েছেন, মারোরায় ভূমি বসে যাওয়ার সমস্যা এবং জমি ও বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় মিটে যাওয়ার পর ২০২৪ সালের মার্চ মাসে মূল টানেল খননের কাজ শুরু হয়। পোর্টাল-২-তে প্রায় ১০০ মিটার যান্ত্রিক খনন চালানো হয়েছে। কাছাকাছি জনবসতির নিরাপত্তার কথা মাথায় রেখে দুই পোর্টালের কাছেই কেবল দিনের আলোয় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি ৪.৭ কিলোমিটার দীর্ঘ খননপথে বিশুদ্ধ বাতাস সরবরাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছিল।

এই ব্রেকথ্রু ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কেদারনাথ ও বদ্রীনাথগামী তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও মসৃণ করবে এই প্রকল্প। পাশাপাশি উত্তরাখণ্ডের আঞ্চলিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছনোর সুবিধাও বাড়বে বলে মনে করছে রেল মন্ত্রক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *