•
Home Top-News বিগ বসের ঘরে বিদায়ের ঘণ্টা! তনুশ্রী না সোনামণি, কার সফর শেষ হবে?
Top-Newsবিনোদন

বিগ বসের ঘরে বিদায়ের ঘণ্টা! তনুশ্রী না সোনামণি, কার সফর শেষ হবে?

Share
Hidden Stories News
তনুশ্রী না সোনামণি, কার সফর হবে শেষ? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: রিয়্যালিটি শোয়ের দুনিয়ায় আজ যে বন্ধু, কাল সে শত্রু। কখনও ঝগড়া, কখনও বন্ধুত্ব, আবার কখনও টানটান লড়াই, সবমিলিয়ে জমজমাট ‘বিগ বস বাংলা’। আর সপ্তাহ শেষে ‘দাদার দরবার’-এ কার ঘাড়ে ঝুলছে এলিমিনেশনের খাড়া? যা ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সোনামণি নাকি তনুশ্রী? তবে এবার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা কার? জলপাইগুড়ির সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন তনুশ্রী। অন্যদিকে টেলিপর্দার পরিচিত মুখ সোনামণি। দু’জনের মধ্যে কে থাকবেন, আর কে বিদায় নেবেন, তা নিয়ে এখন চর্চা। 

জলপাইগুড়ির সাধারণ পরিবার থেকে বিগ বসের মতো মঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন তনুশ্রী। যদিও এরম প্রতিযোগিতামূলক মঞ্চে টিকে থাকার লড়াই এতটাও সহজ ছিল না তাঁর। ঘরের নিয়ম, মানসিক চাপ এবং প্রতিযোগীদের সঙ্গে নানা সমীকরণের মধ্যে দিয়ে গিয়েছেন। তবুও নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন তনুশ্রী। তবে ঘরের অন্দরমহলে সাম্প্রতিক ভোটের অঙ্ক এবং দর্শকদের সমর্থন নিয়ে তৈরি হয়েছে সংশয়। ফলে এই সপ্তাহে তাঁর নাম ঘিরেও বাড়ছে চর্চা।

আরও পড়ুন: গান্ধী পরিবারকে নিশানা, এবার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর! 

অন্যদিকে, বিগ বসের ঘরে বারবার আলোচনায় উঠে এসেছেন সোনামণিও। সম্প্রতি মটন রান্না ও তা পরিবেশন করা নিয়ে সৃজলা এবং জীতুর সঙ্গে বচসা ঘিরে সরগরম হয়ে ওঠে ঘরের পরিবেশ। সেই ঘটনা নিয়ে সমাজমাধ্যমেও বিস্তর আলোচনা হয়েছে। শুধু তাই নয়, রাজবীরকে ‘নর্দমা’ বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও সোনামণির এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। ফলে তাঁর জনপ্রিয়তায় এর প্রভাব পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে এই সপ্তাহের সম্ভাব্য এলিমিনেশন ঘিরে তনুশ্রী ও সোনামণিকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। যদিও সমাজমাধ্যমের প্রতিক্রিয়া দেখে চূড়ান্ত ফলাফল অনুমান করা যায় না। শেষ মুহূর্তের ভোটে সমস্ত হিসাব বদলে যেতে পারে। তাই রবিবার ‘দাদার দরবার’-এ সঞ্চালকের ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। শেষ পর্যন্ত কার বিগ বসের ঘর ছাড়তে হয় কাকে, সেটাই এখন দেখার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *