•
Home Top-News বন্ধ ফ্ল্যাটের ভিতর বাবা-ছেলের দেহ উদ্ধার! দমদমে রহস্য, মৃত্যুর নেপথ্যে কী?
Top-Newsকলকাতা

বন্ধ ফ্ল্যাটের ভিতর বাবা-ছেলের দেহ উদ্ধার! দমদমে রহস্য, মৃত্যুর নেপথ্যে কী?

Share
দমদমে বন্ধ ফ্ল্যাটে হাড়হিম কাণ্ড! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বৃহস্পতিবার খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। দমদমের শেঠবাগানে বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল বাবা ও ছেলের দেহ। সকাল থেকেই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই নাকে আসে গ্যাসের তীব্র গন্ধ। এই ঘটনায় ইতিমধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল দুজনের? গ্যাস লিক করেই কি প্রাণহানি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শেঠবাগানের একটি বহুতলের তিনতলার ফ্ল্যাটে থাকতেন তপনকুমার চট্টোপাধ্যায় এবং তাঁর পালিত ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য। সূর্যের বয়স ২২ বছর। তপনকুমার একটি বেসরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। স্থানীয়দের দাবি, এদিন সকাল থেকেই ফ্ল্যাটটি বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ জাগে। এরপর নাগেরবাজার থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন: টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল খুদের! মাঝেরহাটে পথ অবরোধে উত্তেজনা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকতেই গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে আসে। ভিতরে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের দুটি ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বাবা ও ছেলে। দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এরপর দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যদিও এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে কি কোনওভাবে গ্যাস ছড়িয়ে পড়েছিল? নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও ঘটনা? খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *