Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ , মুস্তাফিজ ইস্যুতে কড়া সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের!

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬
আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ , মুস্তাফিজ ইস্যুতে কড়া সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের!

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সমস্ত ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার–সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিল দেশটির সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রকের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে চলা আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পিছনে কোনও স্পষ্ট বা যৌক্তিক কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত একজন ক্রিকেটারকে এভাবে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে জনমত ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আইপিএল সংক্রান্ত সব ধরনের সরাসরি ম্যাচ, হাইলাইটস ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খেলাধুলা হওয়া উচিত রাজনীতি ও অন্য সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ক্রীড়াক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, তা ক্রীড়াসুলভ পরিবেশের পরিপন্থী।

এই নির্দেশ কার্যকর হওয়ায় বাংলাদেশে কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সংক্রান্ত কোনও অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই-এর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্রীড়া ও সম্প্রচার মহলের মতে, এই পদক্ষেপ ভারত–বাংলাদেশ ক্রীড়া সম্পর্কের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি আগামী দিনে কূটনৈতিক স্তরেও আলোচনায় আসতে পারে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ , মুস্তাফিজ ইস্যুতে কড়া সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের!

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সমস্ত ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার–সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিল দেশটির সরকার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রকের সহকারী সচিব ফিরোজ খান।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে চলা আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার যে নির্দেশ দিয়েছে, তা সরকারের নজরে এসেছে। তবে এই সিদ্ধান্তের পিছনে কোনও স্পষ্ট বা যৌক্তিক কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত একজন ক্রিকেটারকে এভাবে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে জনমত ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আইপিএল সংক্রান্ত সব ধরনের সরাসরি ম্যাচ, হাইলাইটস ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খেলাধুলা হওয়া উচিত রাজনীতি ও অন্য সব বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় ক্রীড়াক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, তা ক্রীড়াসুলভ পরিবেশের পরিপন্থী।এই নির্দেশ কার্যকর হওয়ায় বাংলাদেশে কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সংক্রান্ত কোনও অনুষ্ঠান সম্প্রচার করা যাবে না। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই-এর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ক্রীড়া ও সম্প্রচার মহলের মতে, এই পদক্ষেপ ভারত–বাংলাদেশ ক্রীড়া সম্পর্কের উপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি আগামী দিনে কূটনৈতিক স্তরেও আলোচনায় আসতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার