Hidden Stories (বাংলা)
সর্বশেষ

৬.২ মাত্রার ভূমিকম্প জাপানে, বড় সুনামি আশঙ্কা?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬
৬.২ মাত্রার ভূমিকম্প জাপানে, বড় সুনামি আশঙ্কা?

হিডেন স্টোরিজ নিউজ ডেস্ক: সোমবার সকাল হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূমিকম্পের খবরে। আর মঙ্গলবার আরও বেশি তীব্রতার ভূমিকম্প ঘটল ভূকম্পপ্রবণ জাপানে। 

জাপানের আবহাওয়া অফিস সূত্রেই খবর, মঙ্গলবার জাপানের পশ্চিমে চুগোকু অঞ্চলে শক্তিশালী  একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর বেশ কয়েকটি বড় ধরনের আফটারশকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ । 

জাপানের সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচারে। তবে জাপানে ভূমিকম্প হলেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি থাকে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারে  সুনামির কোনও আশঙ্কা নেই। তবে যেখানে ভূমিকম্পটি হয়েছে, সেখান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরেই জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ।   অনেকের মনেই প্রশ্ন থাকে ভূমিকম্পের পিছনে কি তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও কার্যকলাপই দায়ী ? তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

তারা জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। সংস্থার এক রিক জানিয়েছেন, ইউটিলিটি প্ল্যান্টের ২ নম্বর ইউনিটের উপর কোনও প্রভাব ফেলছে কিনা তা পরীক্ষা করছে। এই ইউনিটটি  ২০১১ সালের মার্চ মাসে ফুকুশিমায় ঘটে যাওয়া বিপর্যয়ের পর বন্ধ হয়ে যায়। তারপর  ২০২৪ সালের ডিসেম্বর থেকে চালু রয়েছে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির জাপান অন্যতম। 

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


৬.২ মাত্রার ভূমিকম্প জাপানে, বড় সুনামি আশঙ্কা?

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image
হিডেন স্টোরিজ নিউজ ডেস্ক: সোমবার সকাল হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূমিকম্পের খবরে। আর মঙ্গলবার আরও বেশি তীব্রতার ভূমিকম্প ঘটল ভূকম্পপ্রবণ জাপানে। জাপানের আবহাওয়া অফিস সূত্রেই খবর, মঙ্গলবার জাপানের পশ্চিমে চুগোকু অঞ্চলে শক্তিশালী  একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর বেশ কয়েকটি বড় ধরনের আফটারশকও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ । জাপানের সংস্থাটি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচারে। তবে জাপানে ভূমিকম্প হলেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবারে  সুনামির কোনও আশঙ্কা নেই। তবে যেখানে ভূমিকম্পটি হয়েছে, সেখান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরেই জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ।   অনেকের মনেই প্রশ্ন থাকে ভূমিকম্পের পিছনে কি তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও কার্যকলাপই দায়ী ? তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে বিদ্যুৎকেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। সংস্থার এক রিক জানিয়েছেন, ইউটিলিটি প্ল্যান্টের ২ নম্বর ইউনিটের উপর কোনও প্রভাব ফেলছে কিনা তা পরীক্ষা করছে। এই ইউনিটটি  ২০১১ সালের মার্চ মাসে ফুকুশিমায় ঘটে যাওয়া বিপর্যয়ের পর বন্ধ হয়ে যায়। তারপর  ২০২৪ সালের ডিসেম্বর থেকে চালু রয়েছে। বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির জাপান অন্যতম। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার