Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুব দিবসে গেরুয়া হুঙ্কার: নারায়ণগড়ে বাইক র‍্যালিতে সওয়ার দিলীপ ঘোষ !

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬
যুব দিবসে গেরুয়া হুঙ্কার: নারায়ণগড়ে বাইক র‍্যালিতে সওয়ার দিলীপ ঘোষ !

নারায়ণগড়: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে ফের স্বমহিমায় ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আয়োজিত এক বিশাল বাইক র‍্যালিতে অংশ নিয়ে এলাকা চষে বেড়ালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে যুব সমাজকে জাগিয়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই নারায়ণগড়ের মকরামপুর এলাকায় বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই শুরু হয় এই বর্ণাঢ্য বাইক ব়্যালি। র‍্যালিটি মকরামপুর থেকে শুরু হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে খাকুড়দায়ে গিয়ে শেষ হয়।

বিজেপির এই বাইক র‍্যালিতে শ’য়ে শ’য়ে কর্মী-সমর্থক অংশ নেন। জাতীয় পতাকার পাশাপাশি গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা রাস্তা। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মেদিনীপুরের নিজের চেনা জমিতে দিলীপ ঘোষের এই সক্রিয়তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজে কিছুটা আড়ালে থাকার পর, নতুন বছরের শুরুতেই রাজপথে নেমে জনসংযোগের মাধ্যমে তিনি যে রাজ্য রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা আরও একবার প্রমাণ করলেন, তা বলাই বাহুল্য।

স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি যুব সমাজের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যে, স্বনির্ভর ও শক্তিশালী ভারত গড়তে বিবেকানন্দের আদর্শই একমাত্র পথ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


যুব দিবসে গেরুয়া হুঙ্কার: নারায়ণগড়ে বাইক র‍্যালিতে সওয়ার দিলীপ ঘোষ !

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগড়: স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে ফের স্বমহিমায় ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আয়োজিত এক বিশাল বাইক র‍্যালিতে অংশ নিয়ে এলাকা চষে বেড়ালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে যুব সমাজকে জাগিয়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন সকাল থেকেই নারায়ণগড়ের মকরামপুর এলাকায় বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই শুরু হয় এই বর্ণাঢ্য বাইক ব়্যালি। র‍্যালিটি মকরামপুর থেকে শুরু হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে খাকুড়দায়ে গিয়ে শেষ হয়।বিজেপির এই বাইক র‍্যালিতে শ’য়ে শ’য়ে কর্মী-সমর্থক অংশ নেন। জাতীয় পতাকার পাশাপাশি গেরুয়া পতাকায় সেজে ওঠে গোটা রাস্তা। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মেদিনীপুরের নিজের চেনা জমিতে দিলীপ ঘোষের এই সক্রিয়তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজে কিছুটা আড়ালে থাকার পর, নতুন বছরের শুরুতেই রাজপথে নেমে জনসংযোগের মাধ্যমে তিনি যে রাজ্য রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা আরও একবার প্রমাণ করলেন, তা বলাই বাহুল্য।স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি যুব সমাজের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যে, স্বনির্ভর ও শক্তিশালী ভারত গড়তে বিবেকানন্দের আদর্শই একমাত্র পথ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার