Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ওপার বাংলায় ‘তারেক-ঝড়’, এপার থেকে ফুল-মিষ্টি আর শুভেচ্ছা পাঠালেন মমতা!

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ওপার বাংলায় ‘তারেক-ঝড়’, এপার থেকে ফুল-মিষ্টি আর শুভেচ্ছা পাঠালেন মমতা!

হাসিনা-হীন বাংলাদেশে চেনা শক্তিতেই ফিরল বিএনপি। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই জনমতের রায়ে এখন ‘নায়ক’ তারেক রহমান। বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে এবার শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় ওপার বাংলার হবু প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করেন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে কী কথা হয়েছে তা বিস্তারিত না জানা গেলেও, শুভেচ্ছা বিনিময়ের পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তারেক রহমানকে ‘তারেকভাই’ বলে সম্বোধন করেন মমতা। তিনি লেখেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে... আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”


সৌজন্য শুধু কথাতেই সীমাবদ্ধ ছিল না। শনিবার সন্ধ্যায় তারেক রহমানের গুলশান কার্যালয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার হিসেবে পৌঁছে যায় তাজা ফুল ও বাংলার মিষ্টি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই উপহার সাদরে গ্রহণ করেন।

৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একাই জিতেছে ২০৯টি আসন। শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা ২১২।

ঢাকা-১৭ এবং বগুড়া-৬—দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

২০২৪-এর গণঅভ্যুত্থানের দেড় বছর পর আয়োজিত এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ফের বিএনপি-তেই আস্থা রাখল।

দুই বাংলার এই নিবিড় সংযোগ আর ভ্রাতৃত্বের বার্তা আগামী দিনে প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিষয় : বাংলাদেশ Mamata Banerjee goodwishes tarek rahman

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ওপার বাংলায় ‘তারেক-ঝড়’, এপার থেকে ফুল-মিষ্টি আর শুভেচ্ছা পাঠালেন মমতা!

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
হাসিনা-হীন বাংলাদেশে চেনা শক্তিতেই ফিরল বিএনপি। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই জনমতের রায়ে এখন ‘নায়ক’ তারেক রহমান। বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে এবার শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার সন্ধ্যায় ওপার বাংলার হবু প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করেন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে কী কথা হয়েছে তা বিস্তারিত না জানা গেলেও, শুভেচ্ছা বিনিময়ের পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তারেক রহমানকে ‘তারেকভাই’ বলে সম্বোধন করেন মমতা। তিনি লেখেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে... আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”সৌজন্য শুধু কথাতেই সীমাবদ্ধ ছিল না। শনিবার সন্ধ্যায় তারেক রহমানের গুলশান কার্যালয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার হিসেবে পৌঁছে যায় তাজা ফুল ও বাংলার মিষ্টি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই উপহার সাদরে গ্রহণ করেন।৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একাই জিতেছে ২০৯টি আসন। শরিকদের নিয়ে তাদের মোট আসন সংখ্যা ২১২।ঢাকা-১৭ এবং বগুড়া-৬—দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।২০২৪-এর গণঅভ্যুত্থানের দেড় বছর পর আয়োজিত এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ফের বিএনপি-তেই আস্থা রাখল।দুই বাংলার এই নিবিড় সংযোগ আর ভ্রাতৃত্বের বার্তা আগামী দিনে প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে কোন উচ্চতায় নিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার