Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্ত্রীকে খুনের পর ড্রামে সিমেন্ট-চাপা দিয়ে দেহ লোপাট! নাবালক সন্তানের চিরকুটে ফাঁস পৈশাচিক ঘটনা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
স্ত্রীকে খুনের পর ড্রামে সিমেন্ট-চাপা দিয়ে দেহ লোপাট! নাবালক সন্তানের চিরকুটে ফাঁস পৈশাচিক ঘটনা
ছবি: সংগৃহীত

গুজরাতের সুরাতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের চিত্র প্রকাশ্যে এল। ৩৯ বছর বয়সী স্ত্রী শিল্পা সালভিকে খুনের পর তাঁর পচাগলা দেহ একটি কাঠের ড্রামে লুকিয়ে রাখার অভিযোগ উঠল স্বামী বিশাল সালভির বিরুদ্ধে। শুধু তাই নয়, দেহ থেকে নির্গত দুর্গন্ধ ঢাকতে ড্রামের ভেতর কাঁচা সিমেন্ট ঢেলে দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।


 পুলিশকে বিভ্রান্ত করতে নিজেই স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন বিশাল। তবে শেষরক্ষা হয়নি; দম্পতির নাবালক সন্তানের তৎপরতায় উদ্ধার হওয়া একটি চিরকুট ওলোটপালট করে দেয় সব হিসেব। ওই চিরকুটে বিশাল নিজের 'মারাত্মক ভুল' স্বীকার করে জানিয়েছিলেন যে শিল্পা আর বেঁচে নেই। এরপরই তদন্তে নেমে পুলিশ সালাবাতপুরা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে শিল্পার দেহ উদ্ধার করে।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহ এবং বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই এই নৃশংস খুন। নিখোঁজ ডায়েরি করার অন্তত ৪-৫ দিন আগেই শিল্পাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত বিশাল সালভি পলাতক এবং তাঁকে ধরতে পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। ডিসিপি কানন দেশাই জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এক নাবালকের উপস্থিত বুদ্ধি ও চিরকুট উদ্ধারের মাধ্যমেই এই হাড়হিম করা অপরাধের রহস্য উন্মোচিত হয়েছে।

বিষয় : CRIMEUPDATE TRENDINGNEWS suratcrime shockingmurder doemsticviolence horrificcrime

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


স্ত্রীকে খুনের পর ড্রামে সিমেন্ট-চাপা দিয়ে দেহ লোপাট! নাবালক সন্তানের চিরকুটে ফাঁস পৈশাচিক ঘটনা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
গুজরাতের সুরাতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের চিত্র প্রকাশ্যে এল। ৩৯ বছর বয়সী স্ত্রী শিল্পা সালভিকে খুনের পর তাঁর পচাগলা দেহ একটি কাঠের ড্রামে লুকিয়ে রাখার অভিযোগ উঠল স্বামী বিশাল সালভির বিরুদ্ধে। শুধু তাই নয়, দেহ থেকে নির্গত দুর্গন্ধ ঢাকতে ড্রামের ভেতর কাঁচা সিমেন্ট ঢেলে দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশকে বিভ্রান্ত করতে নিজেই স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন বিশাল। তবে শেষরক্ষা হয়নি; দম্পতির নাবালক সন্তানের তৎপরতায় উদ্ধার হওয়া একটি চিরকুট ওলোটপালট করে দেয় সব হিসেব। ওই চিরকুটে বিশাল নিজের 'মারাত্মক ভুল' স্বীকার করে জানিয়েছিলেন যে শিল্পা আর বেঁচে নেই। এরপরই তদন্তে নেমে পুলিশ সালাবাতপুরা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে শিল্পার দেহ উদ্ধার করে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহ এবং বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরেই এই নৃশংস খুন। নিখোঁজ ডায়েরি করার অন্তত ৪-৫ দিন আগেই শিল্পাকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অভিযুক্ত বিশাল সালভি পলাতক এবং তাঁকে ধরতে পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে। ডিসিপি কানন দেশাই জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এক নাবালকের উপস্থিত বুদ্ধি ও চিরকুট উদ্ধারের মাধ্যমেই এই হাড়হিম করা অপরাধের রহস্য উন্মোচিত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার