Hidden Stories (বাংলা)

ভোটের মুখে বড় পদক্ষেপ মমতার! স্বাস্থ্য থেকে শিল্প— ২৩টি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

নবান্ন: নির্বাচনের দামামা বাজতেই বড়সড় প্রশাসনিক রদবদল নবান্নে। রাজ্যের ২৩টি গুরুত্বপূর্ণ সরকারি দফতর, বোর্ড ও কমিটির চেয়ারম্যান এবং সদস্যপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে।[TECHTARANGA-POST:7568]প্রকাশিত তালিকা অনুযায়ী, স্বাস্থ্য, শিল্প, বন, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং বিপর্যয় মোকাবিলা সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের কমিটির শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শুধু তালিকায় থাকা পদগুলিই নয়, এর বাইরেও যদি কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে তাঁর কোনো পদ থেকে থাকে, সেখান থেকেও দ্রুত ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:7561]নবান্ন সূত্রে খবর, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। ভোটের আগে আইনি ও কৌশলগত কারণে প্রতিবারই এমন পদক্ষেপ নেওয়া হয়। তবে এবারের নির্দেশিকায় বিশেষ কড়াকড়ি দেখা গিয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, আজ ২৫ মার্চ বিকেল ৪টের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট দফতরকে ইস্তফা গ্রহণ সংক্রান্ত ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে।[TECHTARANGA-POST:7556]রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে নিজেকে প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। তবে একযোগে এতগুলি পদ থেকে ইস্তফা দেওয়ায় প্রশাসনিক অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটের মুখে বড় পদক্ষেপ মমতার! স্বাস্থ্য থেকে শিল্প— ২৩টি সরকারি কমিটির পদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার