Hidden Stories (বাংলা)

ভ্রমণ

ঝাড়গ্রামে শুরু ‘টাইগার ট্যুরিজম’! হাজার একরের সাফারিতে আসছে রয়্যাল বেঙ্গল ও চিতাবাঘ

দক্ষিণবঙ্গেও এবার মিলতে চলেছে খোলা জঙ্গলে বাঘ দেখার রোমাঞ্চ। উত্তরবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারির আদলে ঝাড়গ্রামে প্রায় ১,০০০ একর জমিতে গড়ে উঠছে বিশাল মুক্ত সাফারি পার্ক। আর সেই প্রকল্পের মূল আকর্ষণ হিসেবেই বেঙ্গল সাফারি থেকে পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগার স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে বন দপ্তর।[TECHTARANGA-POST:11196]রাজ্য জু অথরিটি ইতিমধ্যেই বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে নির্দিষ্ট পাঁচটি বাঘ চিহ্নিত করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বাঘ স্থানান্তরের জন্য সেন্ট্রাল জু অথরিটির অনুমতির আবেদনও করা হয়েছে। শুধু বাঘই নয়, ভবিষ্যতে চিতাবাঘ, স্পটেড ডিয়ার, হগ ডিয়ার-সহ আরও একাধিক বন্যপ্রাণী ঝাড়গ্রামের নতুন সাফারিতে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে সফল প্রজননের ফলে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে মৌলালিতে বিজেপির বিক্ষোভসেই কারণেই দেশের বিভিন্ন চিড়িয়াখানা ও সাফারি পার্কে প্রাণী বিনিময় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই সাফারি। ২০২২ সালে ‘স্নেহাশিস’ নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছিল। ২০২৪ সালে আরও দুটি বাঘ গিয়েছে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায়। সম্প্রতি একটি বাঘ পাঠানো হয়েছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। তার পরিবর্তে বেঙ্গল সাফারিতে এসেছে একটি বিরল সাইবেরিয়ান বাঘ।[TECHTARANGA-POST:11177]বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, ঝাড়গ্রামের এই মেগা প্রকল্প শুধু বন্যপ্রাণ সংরক্ষণেই নয়, দক্ষিণবঙ্গের পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন দিগন্ত খুলে দেবে। তিনি বলেন, "কলকাতা ও দক্ষিণবঙ্গের মানুষকে আর উত্তরবঙ্গে ছুটতে হবে না। ঝাড়গ্রামেই খোলা পরিবেশে বাঘ দেখার অভিজ্ঞতা মিলবে। প্রথম পর্যায়ে পাঁচটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। পরে ধাপে ধাপে আরও বন্যপ্রাণী যুক্ত করা হবে।"

 ঝাড়গ্রামে শুরু ‘টাইগার ট্যুরিজম’! হাজার একরের সাফারিতে আসছে রয়্যাল বেঙ্গল ও চিতাবাঘ