Hidden Stories (বাংলা)

কোথায় কত শূন্যপদ, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল রাজ্য সরকার; দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত

রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরে কত শূন্যপদ রয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।[TECHTARANGA-POST:9961]সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” অর্থাৎ ওএমআর শিটে কারচুপি রুখতেই যে তাঁর এহেন সিদ্ধান্ত, তা স্পষ্ট।এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত মূ্ল্যায়নে জোর দিয়ে মৌখিকের নম্বর কমানোর কথাও বললেন মুখ্যমন্ত্রী।  মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে কর্মী সংকট রয়েছে। ফলে প্রশাসনিক কাজকর্মেও প্রভাব পড়ছে। সেই সমস্যা দূর করতেই শূন্যপদ চিহ্নিত করে নিয়োগে জোর দিতে চাইছে সরকার। এর আগে সরকারি চাকরির আবেদনকারীদের জন্য বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। এবার শূন্যপদের হিসাব সংগ্রহ ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার বার্তায় চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। [TECHTARANGA-POST:9964]রাজ্যে সরকার গঠনের পর থেকেই প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং নিয়োগ প্রক্রিয়া থেকে দুর্নীতির অভিযোগ দূর করার বার্তা দিয়ে আসছে বিজেপি সরকার। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর একাধিক পদক্ষেপও শুরু করেছেন। গত মাসে শিয়ালদহের একটি রোজগার মেলা থেকে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে। তাঁর মতে, পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্বজনপোষণ বা দুর্নীতির অভিযোগের অবকাশ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোথায় কত শূন্যপদ, পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল রাজ্য সরকার; দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার