পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা কার্যত খাদের কিনারে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গত ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর এই নিয়ে তৃতীয়বার এবং ইরানে নতুন সুপ্রিম লিডার ঘোষণার পর প্রথমবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই উচ্চপর্যায়ের কথা হলো। ফোনালাপে মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।[TECHTARANGA-POST:7186]ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলার ফলে সে দেশে শতাধিক শিশুর মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়টি ভারতকে অবগত করেছেন আরাগাছি। একইসঙ্গে তেহরানের দাবি, তারা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচলের পক্ষেই রয়েছে, কিন্তু আমেরিকার লাগাতার আগ্রাসনের কারণেই তা বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, ভারতে জ্বালানি সংকট মোকাবিলায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার শীর্ষ মন্ত্রীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন। সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হরমুজে আটকে থাকা ভারতীয় জাহাজগুলিকে প্রয়োজনে নৌসেনার পাহাড়ায় নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুই দেশ এই সংকটজনক পরিস্থিতিতে একে অপরের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার