কলকাতা: নতুন মাসের শুরুতেই দুঃসংবাদ! এপ্রিলের প্রথম দিন থেকেই মহার্ঘ্য হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আর আন্তর্জাতিক বাজারে তেলের আকাশছোঁয়া দামের জেরে ফের বড়সড় ধাক্কা খেল মধ্যবিত্তের পকেট। বুধবার ১ এপ্রিল থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় ১৯৫.৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে গত ফেব্রুয়ারি থেকেই বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে। নতুন এই দাম বৃদ্ধির পর তিলোত্তমা কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে ২২০৮ টাকা। দিল্লির বাজারে এর দাম দাঁড়িয়েছে ২০৭৮.৫০ টাকা এবং চেন্নাইয়ে তা বেড়ে হয়েছে ২২৪৬.৫০ টাকা।[TECHTARANGA-POST:7729]তবে এই দুঃসংবাদের মাঝেও সাধারণ মানুষের জন্য এক চিলতে স্বস্তির খবর দিয়েছে তেল সংস্থাগুলি। গৃহস্থের রান্নার গ্যাসের দাম এবার অপরিবর্তিত রাখা হয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মধ্যবিত্তকে। উল্লেখ্য, গত ১ মার্চও বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫ টাকা বাড়ানো হয়েছিল। আজকের এই নতুন মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসায়ীদের খরচ অনেকটা বাড়বে, যার পরোক্ষ প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।হিডেন স্টোরিজ নিউজ
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার