Hidden Stories (বাংলা)

নেপালে অগ্নিপরীক্ষা: গদি কার দখলে? ৬ প্রাক্তন প্রধানমন্ত্রীর লড়াইয়ে উত্তপ্ত হিমালয়-কোল

কাঠমান্ডু: উত্তাল জনরোষ, সরকারের পতন এবং 'জেন-জি' (Gen-Z) প্রজন্মের তীব্র আন্দোলনের পর আজ ফের ব্যালট বক্সে নিজেদের ভাগ্য নির্ধারণ করছে নেপাল। বৃহস্পতিবার ৫ মার্চ, সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটদান। নেপালের রাজনীতির ইতিহাসে এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:7012]নেপালের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। দেশের মোট ২৩ হাজার বুথে ভোটগ্রহণ চলছে। সংসদের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর মোট ২৭৫টি আসনের জন্য এই লড়াই।[TECHTARANGA-POST:7011]এর মধ্যে ১৬৫টি আসনে ভোট হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে।বাকি ১১০টি আসনে জনপ্রতিনিধি নির্বাচন করা হবে পরোক্ষ বা আনুপাতিক হারে।[TECHTARANGA-POST:7010]এবারের নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তরুণ প্রজন্মের অংশগ্রহণ। মোট প্রার্থীর সংখ্যা ৬৫৪১ জন। চমকপ্রদ তথ্য হলো, প্রার্থীদের মধ্যে ৪০ বছরের কমবয়সী প্রার্থীর সংখ্যা ১০০০-এরও বেশি! মূলত গত বছরের সেপ্টেম্বরে হওয়া ছাত্র ও যুব আন্দোলনের প্রভাবই ফুটে উঠেছে এই প্রার্থী তালিকায়।নেপালের মসনদে কে বসবেন, তা নিয়ে লড়াই এখন তুঙ্গে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের ৬ জন প্রাক্তন প্রধানমন্ত্রী। একদিকে যেমন অভিজ্ঞতার লড়াই, অন্যদিকে তেমনই জেন-জি প্রজন্মের পরিবর্তনের ডাক—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল।স্মরণ করা যেতে পারে, গত ৯ সেপ্টেম্বর নেপালে বড়সড় রাজনৈতিক রদবদল ঘটে। জেন-জি প্রজন্মের ব্যাপক গণবিক্ষোভের জেরে পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। সেই আন্দোলনের পর এটিই প্রথম সাধারণ নির্বাচন, তাই নেপালের সাধারণ মানুষ কোন দিকে রায় দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল।[TECHTARANGA-POST:7009]জোড়া ব্যালটের এই নির্বাচনে একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতার খোঁজ করছে নেপাল, অন্যদিকে তেমনই নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জও রয়েছে আগামী সরকারের সামনে।

নেপালে অগ্নিপরীক্ষা: গদি কার দখলে? ৬ প্রাক্তন প্রধানমন্ত্রীর লড়াইয়ে উত্তপ্ত হিমালয়-কোল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার