Hidden Stories (বাংলা)

সাতসকালে রণক্ষেত্র পাইকপাড়া! ক্লাবে পরপর বিস্ফোরণ, নেপথ্যে কি প্রোমোটারি বিবাদ?

ভোটের মুখে ফের তপ্ত তিলোত্তমা। শনিবার ভোরে উত্তর কলকাতার পাইকপাড়ার ১/২ সি গাঙ্গুলিপাড়া লেনে একটি বন্ধ ক্লাবের ভেতর ভয়াবহ বিস্ফোরণে ছড়িয়ে পড়ল ব্যাপক আতঙ্ক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ক্লাবঘরের টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের একটি বহুতলের ছাদে!ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা ১১ মিনিট। স্থানীয়দের দাবি, পরপর অন্তত ৫ বার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, ক্লাবঘরের দরজা-জানলা কার্যত চুরমার হয়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় চিৎপুর থানার পুলিশ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড।[TECHTARANGA-POST:7073]এলাকাবাসীর অভিযোগ, ওই ক্লাব এবং সংলগ্ন জমি নিয়ে গত কয়েক মাস ধরে প্রোমোটারি সংক্রান্ত বিবাদ চলছিল। গত ৬-৭ মাস ধরে ক্লাবটি বন্ধ থাকলেও সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল বলে দাবি স্থানীয়দের। তাঁদের আশঙ্কা, এই বিবাদের জেরেই কেউ বা কারা ওই পরিত্যক্ত ঘরে বোমা মজুত করে রেখেছিল।সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে খাস কলকাতার জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরণ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন আতঙ্কিত বাসিন্দারা।[TECHTARANGA-POST:7071]পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি কি কেবলই ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

সাতসকালে রণক্ষেত্র পাইকপাড়া! ক্লাবে পরপর বিস্ফোরণ, নেপথ্যে কি প্রোমোটারি বিবাদ?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার