উওত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা জোরদারে বসছে এআই ক্যামেরা, উদ্যোগ রাজ্য পুলিশের
উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। এতদিন সীমান্তে নজরদারির দায়িত্ব মূলত সেনাবাহিনীর উপর থাকলেও এবার স্পর্শকাতর এলাকাগুলিতে সরাসরি নজরদারির ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন। শিলিগুড়ি করিডর-সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বসানো হবে এআই-চালিত ক্যামেরা ও পুলিশের নিজস্ব ওয়াচ টাওয়ার।[TECHTARANGA-POST:9873]পুলিশ সূত্রে খবর, সীমান্ত নিরাপত্তার পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে। রাজ্য পুলিশের এডিজি তথা উত্তরবঙ্গের আইজি কলিয়াপ্পন জয়রামন বলেন, 'সুরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। শিলিগুড়ি করিডর নিয়ে রাজ্যের পাশাপাশি কেন্দ্রেরও চিন্তা রয়েছে। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের কাজ হবে।'[TECHTARANGA-POST:9872]মানিকচক, কালিয়াচক, বৈষ্ণবনগর, হিলি, চোপড়া, রাজগঞ্জ, সিতাই, দিনহাটা ও তুফানগঞ্জের মতো এলাকায় দীর্ঘদিন ধরেই চোরাচালান, মাদক কারবার, মানব পাচার এবং অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। তদন্তে প্রমাণ সংগ্রহের সমস্যার কথা মাথায় রেখেই আধুনিক নজরদারি ব্যবস্থার উপর জোর দিচ্ছে প্রশাসন। উত্তরবঙ্গের প্রতিটি জেলার স্পর্শকাতর এলাকাকে নজরদারির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।