Hidden Stories (বাংলা)

‘শুধু শুধু সময় নষ্ট করছে তেহরান!’ ইরানের নতুন নেতা নির্বাচনে নজরদারি চালাবেন ট্রাম্প, নাকচ খামেনেই-পুত্রের নাম

ওয়াশিংটন: ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, তা নিয়ে যখন তেহরানের অন্দরে টানাপড়েন চলছে, ঠিক তখনই চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, পরবর্তী নেতা নির্বাচনে আমেরিকাকে যুক্ত করতেই হবে। এমনকি খামেনেইয়ের পুত্র মোজতবাকে পরবর্তী নেতা হিসেবে একপ্রকার বাতিল করে দিয়ে তাঁকে ‘কম ওজনদার’ (Lightweight) বলে কটাক্ষ করেছেন ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্পের দাবি, খামেনেইয়ের পর ইরান যদি তাঁর পুত্র মোজতবা খামেনেই বা তেমন কাউকে বসাতে চায় যারা আগের নীতিই অনুসরণ করবে, তবে তেহরান স্রেফ নিজেদের সময় নষ্ট করছে। ট্রাম্পের কথায়, "খামেনেইয়ের পুত্র আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যে ইরানে শান্তি ও সংহতি ফিরিয়ে আনবে।" তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের শাসনব্যবস্থায় এমন পরিবর্তন আসুক যা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।ইরানে কেমন নেতৃত্ব চান, তার একটি উদাহরণও টেনেছেন ট্রাম্প। সম্প্রতি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর সেখানে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন শাসনভার সামলাচ্ছেন। ট্রাম্পের দাবি, ডেলসি ক্ষমতায় আসার পর ভেনিজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হয়েছে। তিনি চান, ইরানের গদিতেও ডেলসি রদ্রিগেজের মতো কোনো ‘সহযোগী’ নেতা আসুক।[TECHTARANGA-POST:7046]গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি অগ্নিগর্ভ। ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন সামরিক অভিযানে খামেনেইসহ ইরানের শীর্ষ স্তরের অনেক নেতাই নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতির রাশ আমেরিকার হাতে রয়েছে দাবি করে তিনি বলেন, "ওদের নেতৃত্ব দেওয়ার লোক খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমরা এখন অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছি।"[TECHTARANGA-POST:7046]ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, ইরান যদি তাঁর নীতিগত দাবির কাছে নতিস্বীকার না করে এমন কাউকে নেতা চুজ করে, তবে আগামী পাঁচ বছরের মধ্যে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তে তেহরান আলোচনার প্রস্তাব দিলেও ট্রাম্পের মতে, "অনেক দেরি হয়ে গিয়েছে" (Too late)। আপাতত ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে হোয়াইট হাউস যে সক্রিয় ভূমিকা নিতে চাইছে, ট্রাম্পের এই মন্তব্যেই তা পরিষ্কার।

‘শুধু শুধু সময় নষ্ট করছে তেহরান!’ ইরানের নতুন নেতা নির্বাচনে নজরদারি চালাবেন ট্রাম্প, নাকচ খামেনেই-পুত্রের নাম

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার