Hidden Stories (বাংলা)

তারেকের শপথের দিনেই বিপত্তি: সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপিকে 'ব্ল্যাকমেল' জামাতের!

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে নতুন সরকারের পথচলা শুরু হতে না হতেই বাধল বিপত্তি! মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দিনই এক নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রধান সহযোগী দল জামায়াতে ইসলামীর হঠাৎই 'স্বমূর্তি' ধারণে বড়সড় ফাটল দেখা দিয়েছে বিরোধী জোটের ঐক্যে। সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপিকে কার্যত 'ব্ল্যাকমেল' করার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে।[TECHTARANGA-POST:6534]জুলাই সনদের উপর ভিত্তি করে হওয়া গণভোটের সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। সদ্য সমাপ্ত গণভোটে দেশের ৭৭ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও, সেই সংস্কার পরিষদের শপথ নেওয়া নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছে দুই প্রধান দল।জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেয়, তবে জামাতের কোনও নবনির্বাচিত সংসদ সদস্যই শপথ নেবেন না। তাঁদের সাফ কথা, "সংস্কার ছাড়া এই সংসদ অর্থহীন।"এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) জানিয়েছেন, তাঁরা জনগণের ভোটে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে নয়। তাঁদের দাবি, গণভোটের সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের, যা নির্বাচিত সরকারের উপর চাপিয়ে দেওয়া যায় না।মঙ্গলবার সকাল ১০টা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হয়। বিকেল ৪টে নাগাদ তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও সকালেই জামাতের এই কড়া অবস্থান উৎসবের আবহে ছন্দপতন ঘটায়।তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যখন দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন জামাতের এই অনড় মনোভাব জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের নেওয়া গণভোটের সিদ্ধান্ত নির্বাচিত সরকার আদৌ কার্যকর করবে কিনা, তা নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের শুরুতেই এই 'তালভঙ্গ' আগামী দিনে বাংলাদেশের সংসদীয় রাজনীতির জন্য এক কঠিন সঙ্কেত।

তারেকের শপথের দিনেই বিপত্তি: সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপিকে 'ব্ল্যাকমেল' জামাতের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার