খামেনেই-এর মৃত্যুতে উত্তাল কাশ্মীর: অশান্তি ঠেকাতে ৭ মার্চ পর্যন্ত বন্ধ উপত্যকার সমস্ত স্কুল-কলেজ
শ্রীনগর: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার আছড়ে পড়ল ভূস্বর্গে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গত রবিবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের কাশ্মীর উপত্যকা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এবং জননিরাপত্তার স্বার্থে আগামী ৭ মার্চ পর্যন্ত কাশ্মীরের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর সরকার।[TECHTARANGA-POST:6991]আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই-এর মৃত্যুর খবর আসতেই কাশ্মীরের শিয়া প্রধান এলাকাগুলিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রীনগরের লাল চক-সহ উপত্যকার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন। গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জের সাহায্য নিতে হয়।[TECHTARANGA-POST:6987]রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতো নিজেই সোশ্যাল মিডিয়ায় (X) নিশ্চিত করেছেন, শান্তি বজায় রাখার স্বার্থে কাশ্মীর ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত ৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ইতিপূর্বে ২ ও ৩ মার্চ দু'দিন পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু, উত্তেজনা না কমায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলিও আপাতত স্থগিত করা হয়েছে।[TECHTARANGA-POST:6985]অশান্তি রুখতে শ্রীনগরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে কাঁটাতারের বেড়া দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। লাল চক এলাকাকে কার্যত সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, উস্কানিমূলক তথ্য ছড়ানো বন্ধ করতে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে ২জি (2G) করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যারা আইন হাতে তুলে নিয়ে পাথর ছুড়বে বা হিংসা ছড়াবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।উপত্যকার বর্তমান পরিস্থিতি থমথমে। তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।