Hidden Stories (বাংলা)

ফের ১৪ ডিগ্রিতে কলকাতার পারদ! বঙ্গে কি তবে শীতের দ্বিতীয় ইনিংস?

কলকাতা: মাঘের শেষে এসেও ব্যাটিং ছাড়তে নারাজ শীত। গত কয়েকদিনের ভ্যাপসা গরম কাটিয়ে ফের একবার স্বমহিমায় ফিরল উত্তুরে হাওয়া। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৫ ডিগ্রি কম। শুধু শহর নয়, জেলাগুলির অবস্থাও তথৈবচ। বিশেষ করে নদিয়ার কল্যাণী কার্যত টেক্কা দিচ্ছে উত্তরের পাহাড়ি শহর কালিম্পংকেও।[TECHTARANGA-POST:6317]শনিবারের আবহাওয়ার পরিসংখ্যানে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তাপমাত্রা। পাহাড়ি শহর কালিম্পং-এর সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১০ ডিগ্রি সেলসিয়াস, ঠিক সমপরিমাণ ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের কল্যাণীও। অর্থাৎ সমতলের এই শহর এখন ঠান্ডার নিরিখে পাহাড়কে ছুঁয়ে ফেলেছে। ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে রাজ্যের শীতলতম স্থান হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে দার্জিলিং।জেলায় জেলায় তাপমাত্রার খতিয়ান: দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই পারদ নিম্নমুখী। একনজরে দেখে নিন আজকের তাপমাত্রার গ্রাফ:সিউড়ি: ১০.২° সেলসিয়াসশ্রীনিকেতন: ১১° সেলসিয়াসবাঁকুড়া: ১১.১° সেলসিয়াসপানাগড়: ১২.২° সেলসিয়াসক্যানিং ও বর্ধমান: ১২° - ১৩° সেলসিয়াসআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কমলেও উত্তরবঙ্গে এখনও সতর্কতা জারি রয়েছে। সেখানে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত শুকনো থাকবে।[TECHTARANGA-POST:6310]আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও অন্তত ২ ডিগ্রি কমতে পারে। অর্থাৎ ভোরের দিকে কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে। যদিও বেলা বাড়লে রোদের তেজে শীতের শিরশিরানি কিছুটা কম অনুভূত হবে। তবে শীতবিলাসীদের জন্য সুখবর এই যে, আপাতত কয়েকদিন এই 'শীতের কামড়' বজায় থাকছে বঙ্গজুড়ে।হিডেন স্টোরিজ নিউজ

ফের ১৪ ডিগ্রিতে কলকাতার পারদ! বঙ্গে কি তবে শীতের দ্বিতীয় ইনিংস?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার