মোজতবা খামেনেইয়ের মাথার দাম ১ কোটি ডলার! পুরস্কার ঘোষণা আমেরিকার
ওয়াশিংটন ও তেহরান: ইরানের নয়া সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের বিরুদ্ধে সরাসরি খড়্গহস্ত হল আমেরিকা! শুক্রবার মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, মোজতবা খামেনেই এবং ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)-এর শীর্ষকর্তাদের হদিস দিতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার। মোজতবার মাথার দাম ধার্য করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার! যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯২.৪৭ কোটি টাকা![TECHTARANGA-POST:7291]আমেরিকার জারি করা এই 'হিটলিস্টে' শুধু নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবা নন, রয়েছে আরও একাধিক হেভিওয়েটের নাম। তালিকায় আছেন - আলি আসগর হেজাই (ডেপুটি চিফ অফ স্টাফ), আলি লারিজানি (নিরাপত্তা প্রধান), ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি, ইসমাইল খাতিব (গোয়েন্দা মন্ত্রী), মেজর জেনারেল ইয়াহা রহিম সাফাভি। সব মিলিয়ে মোট ১০ জন শীর্ষকর্তার নামে পুরস্কার ঘোষণা করা হলেও তাঁদের মধ্য়ে ছ'জনের ছবি প্রকাশ করেছে আমেরিকা। বাকি চারজনের নাম থাকলেও ছবি আমেরিকার ভাঁড়ারে না থাকায় তা প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।[TECHTARANGA-POST:7280]ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে আমেরিকা ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ফক্স নিউজ রেডিয়ো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, "আগামী সপ্তাহ থেকে হামলা আরও জোরালো হবে। যা ইরান কল্পনাও করতে পারবে না।" ওয়াশিংটনের দাবি, IRGC-র এই নেতারাই বিশ্বে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছেন![TECHTARANGA-POST:7281]এদিকে, ইরানের নতুন নেতার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় ৫৬ বছর বয়সি মোজতবা গুরুতর জখম হয়েছেন। তিনি নাকি একটি পা হারিয়েছেন এবং তাঁর যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে খবর। গত ৯ মার্চ তাঁকে সরকারি মাধ্যমে ‘জানবাজ অফ রমজ়ান’ (আহত অভিজ্ঞ সেনাপতি) বলে উল্লেখ করায় এই জল্পনা আরও বাড়ে। যদিও ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজ়েকশিয়ান দাবি করেছেন, মোজতবা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।