Hidden Stories (বাংলা)

মাঝ-আকাশে ফের দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, সড়কপথে সভার পথে মমতা

মুর্শিদাবাদ: আবারও আকাশপথে বিপত্তির মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদে দুর্যোগের কবলে পড়ল তাঁর হেলিকপ্টার। বুধবার দুপুরে বড়ঞার সভা শেষ করে নবগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, মাঝ-আকাশেই প্রবল ঝড়বৃষ্টির মুখে পড়ে তাঁর কপ্টার। পরিস্থিতি প্রতিকূল বুঝে ঝুঁকি না নিয়ে পাইলট কপ্টারটি ঘুরিয়ে ফের বড়ঞাতেই অবতরণ করান।[TECHTARANGA-POST:7737]সূত্র মারফত জানা গিয়েছে, দুপুর ২টো ১০ মিনিটে বড়ঞা থেকে নবগ্রামের সভার উদ্দেশে কপ্টারে পাড়ি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়ঞায় আবহাওয়া স্বাভাবিক থাকলেও নবগ্রামের কাছাকাছি পৌঁছাতেই আকাশ কালো করে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। দৃশ্যমানতা কমে যাওয়ায় সভাস্থলে কপ্টার নামানো অসম্ভব হয়ে পড়ে। বিপদ এড়াতে অভিজ্ঞ পাইলট তৎক্ষণাৎ কপ্টারটির মুখ ঘুরিয়ে বড়ঞায় ফিরে আসেন।[TECHTARANGA-POST:7718]কপ্টার বিভ্রাটের জেরে প্রথমে শোনা গিয়েছিল নবগ্রামের সভা বাতিল হতে পারে। কিন্তু, তাতে নাকি বাধ সাধেন মমতা নিজেই। সভা বাতিল করার বদলে তিনি বড়ঞা থেকে সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দেন। প্রশাসনিক সূত্রে খবর, সময়ের কিছুটা রদবদল হলেও সভাস্থলে পৌঁছতে মরিয়া তৃণমূল সুপ্রিমো।গত বৃহস্পতিবারও ঠিক একইভাবে বীরভূমের দুবরাজপুর থেকে কলকাতা ফেরার পথে আতঙ্কের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্ডাল থেকে ওড়ার পর কলকাতার দমদম বিমানবন্দরের আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর কেটেছিল তাঁর বিমান। প্রবল ঝড়ের দাপটে তিন-তিনবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হন পাইলট। পর্যাপ্ত জ্বালানি আছে কিনা, তা নিয়েই তৈরি হয়েছিল চরম উদ্বেগ। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৯ মিনিটে কলকাতায় নিরাপদে অবতরণ করেছিলেন তিনি।পর-পর দু’বার মুখ্যমন্ত্রীর আকাশপথে এই সফর-বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ও আবহাওয়ার আগাম সতর্কতা নিয়ে। 

মাঝ-আকাশে ফের দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, সড়কপথে সভার পথে মমতা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার