'আদালতের নির্দেশ মানতেই হবে’, ২১ জুলাইয়ের সভা নিয়ে তৃণমূলকে কড়া বার্তা হাই কোর্টের
কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা দিল কলকাতা হাই কোর্ট। অসন্তোষ প্রকাশ করে আদালতের জানিয়েছে, রাজ্যের জমা দেওয়া রিপোর্টে সমাবেশ সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।[TECHTARANGA-POST:11372]শুক্রবার ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি সংক্রান্ত মামলায় হাই কোর্টে রিপোর্ট জমা দেয় রাজ্য। শুনানিতে বিচারপতি জানতে চান, সমাবেশ ঘিরে কোনও অশান্তির ঘটনা ঘটেছিল কি না। এর উত্তরে কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েনের আইনজীবী জানান, সমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী জমায়েতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা হয়নি। পাশাপাশি, ক্যাথিড্রাল রোডের একটি রাস্তা খোলা রাখার নির্দেশ থাকলেও বাস্তবে তা মানা হয়নি।[TECHTARANGA-POST:11371]রাজ্যের এই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, আদালতের নির্দেশ ভবিষ্যতে অমান্য করা হলে তা আর মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, ২১ জুলাইয়ের সমাবেশের জায়গা ঘিরে এর আগেও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আয়োজন করা হলেও, সেখানেও আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি বলে রিপোর্টে দাবি করা হয়েছে।