Hidden Stories (বাংলা)

এক্সিট পোল ‘ভুল’, নজর এবার স্ট্রংরুমে! কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন অভিষেক

কলকাতা: এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে এবার সরাসরি ময়দানে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারচুপির আশঙ্কায় আগেই স্ট্রংরুম পাহারা দেওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গণনাকেন্দ্রের ভিতর লড়াই জারি রাখতে কাউন্টিং এজেন্টদের বিশেষ ‘টোটকা’ দিতে চলেছেন অভিষেক। আগামিকাল, শনিবার বিকেল ৪টেয় সমস্ত পোলিং ও কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।[TECHTARANGA-POST:8650]তৃণমূল সূত্রে খবর, ৪ মে-র চূড়ান্ত গণনার আগে কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়ানো এবং বিশেষ সতর্কতা অবলম্বন করতেই এই বৈঠকের আয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল বৈঠকে যে বিষয়গুলি গুরুত্ব পেতে পারে, তা হল - মাটি কামড়ে লড়াই: বুথফেরত সমীক্ষার ফলাফল দেখে বিভ্রান্ত না হয়ে গণনার শেষ মুহূর্ত পর্যন্ত টেবিল আগলে পড়ে থাকা।[TECHTARANGA-POST:8648]বিকল্প এজেন্ট প্রস্তুতি: কোনও কারণে একজন এজেন্ট বাইরে বেরোলে যাতে তৎক্ষণাৎ অন্য কেউ দায়িত্ব নিতে পারেন, সেই চেনব্যবস্থা তৈরি রাখা।তীক্ষ্ণ নজরদারি: ইভিএম-এর সিল পরীক্ষা থেকে শুরু করে কম্পিউটারে ডেটা আপলোড হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে কড়া নজর রাখা।তাৎক্ষণিক রিপোর্ট: গণনাকেন্দ্রে কোনও সন্দেহজনক গতিবিধি বা প্ররোচনা নজরে এলেই দ্রুত প্রার্থী ও দলকে জানানো।[TECHTARANGA-POST:8637]বৃহস্পতিবার রাত থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে তৃণমূল। কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে খোদ মুখ্যমন্ত্রী ৪ ঘণ্টা পাহারা দেওয়ার পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। অন্যদিকে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ধরনায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। [TECHTARANGA-POST:8620]দলনেত্রীর নির্দেশের পরই এবার কোমর বেঁধে মাঠে নামছেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা, এক্সিট পোল কেবলই সংবাদমাধ্যমের দ্বারা চালানো বিজেপির ‘মনস্তাত্ত্বিক খেলা’। গণনাকেন্দ্রে প্রকৃত লড়াই লড়ে তৃণমূল যে ফের সরকার গড়বে, সেই আত্মবিশ্বাসই কাল কর্মীদের মধ্যে সঞ্চার করবেন তিনি। আগামিকাল বিকেলের এই বৈঠক থেকেই তৃণমূলের ‘কাউন্টিং ডে’ স্ট্র্যাটেজি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

এক্সিট পোল ‘ভুল’, নজর এবার স্ট্রংরুমে! কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক ডাকলেন অভিষেক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার