‘গাফিলতিতে বাদ ২৭ লক্ষ নাম', দ্রুত নিষ্পত্তির দাবিতে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতা
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, খামখেয়ালি ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার কারণে রাজ্যের প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। দ্রুত শুনানির ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ব্লকভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।[TECHTARANGA-POST:10311]সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে অধীরের দাবি, শুধু মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম সাধারণ ভুলের কারণে বাদ গিয়েছে। বর্তমানে যে গতিতে আপিল ট্রাইব্যুনালের কাজ চলছে, তাতে সমস্ত আবেদন নিষ্পত্তি করতে ৪ থেকে ৫ বছর লেগে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, বর্তমানে মুর্শিদাবাদে মাত্র দুটি ট্রাইব্যুনাল কাজ করছে এবং প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি আবেদন নিষ্পত্তি হচ্ছে। মহরমের মিছিলে বড় দুর্ঘটনা!মামলায় অধীর চৌধুরী একাধিক দাবি জানিয়েছেন। মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ব্লকভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন, বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ এবং ট্রাইব্যুনালের রায় অনলাইনে দেখার জন্য একটি পোর্টাল চালুর আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও আবেদনকারী যাতে সরকারি পরিষেবা বা সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই নির্দেশ দেওয়ারও আবেদন করেছেন।[TECHTARANGA-POST:10281]প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে শুনানির ধীরগতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দেন। সেই আবহেই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন অধীর রঞ্জন চৌধুরী।