Hidden Stories (বাংলা)

ট্যাটু করানোর আগে সাবধান! এই ৩ ধরনের ডিজাইন পরে হয়ে উঠতে পারে আফসোসের কারণ

ফ্যাশনের দুনিয়ায় ট্যাটু এখন আর নতুন কিছু নয়। ছোট্ট কোনও সিম্বল থেকে শুরু করে বড়সড় ডিজাইন, শরীরে পছন্দের কিছু এঁকে নেওয়ার ট্রেন্ড দিন দিনই বাড়ছে। আপনিও ট্যাটু করানোর কথা ভাবছেন? তা হলে শুধু ডিজাইন সুন্দর হলেই হবে না। কারণ ট্যাটু একবার শরীরে আঁকা হয়ে গেলে তা মোছা সহজ নয়। তাই আবেগ বা ট্রেন্ডের বশে কিছু করার আগে ডিজাইনটি ভবিষ্যতেও আপনার পছন্দ থাকবে কি না, সেটাও ভেবে নেওয়া জরুরি।মনের মানুষের নাম বা আদ্যক্ষরপ্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতিদের মধ্যে সঙ্গীর নাম, আদ্যক্ষর বা দু’জনের জন্য একই ধরনের ট্যাটু করানোর চল রয়েছে। মুহূর্তে বিষয়টি যতই রোম্যান্টিক মনে হোক, সম্পর্ক সবসময় একই জায়গায় থাকবে এমন নিশ্চয়তা নেই। ভবিষ্যতে সম্পর্ক বদলে গেলে সেই ট্যাটুই হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ। শুধু ট্রেন্ড দেখে ডিজাইন বাছবেন নাকোনও সময় কোনও নির্দিষ্ট পাখি, সংখ্যা, মুকুট বা পশুর ডিজাইন হঠাৎ জনপ্রিয় হয়ে যেতে পারে। কিন্তু ট্রেন্ড বদলে গেলে সেই ডিজাইনই একসময় পুরনো মনে হতে পারে। তাই শুধু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বলে কোনও কিছু শরীরে এঁকে নেওয়ার আগে আপনার পছন্দ নিয়েও ভাবুন।আবেগের মুহূর্তে কোনও লেখা নয়মন খারাপের সময়ে কোনও উদ্ধৃতি বা বিষণ্ণ লাইন ভালো লেগে গেল। সেটাই ট্যাটু করে ফেললে পরে কিন্তু তা শরীরে থেকে যাবে। তাই, মানসিক অবস্থার সাময়িক পরিবর্তনের সঙ্গে জড়িত কোনও শব্দ বা বাক্য স্থায়ী করে নেওয়ার আগে ভালো করে ভাবুন।ট্যাটুর জেল্লা ধরে রাখতে কী করবেন?১। ট্যাটু করার পর সঠিক যত্ন না নিলে ত্বকে অস্বস্তি তৈরি হওয়ার পাশাপাশি ট্যাটুর চেহারাতেও প্রভাব পড়তে পারে। তাই ট্যাটু শিল্পী বা চিকিৎসকের দেওয়া নির্দেশ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।২। ট্যাটু করার পর প্রথম দিকে জায়গাটি পরিষ্কার রাখা এবং অতিরিক্ত ঘষাঘষি না করাই ভালো। ট্যাটু শুকনো লাগলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।৩। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যাপ্ত জল খাওয়াও ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ট্যাটুর রং বা জেল্লা অনেকটাই সময়ের সঙ্গে ও সূর্যের সংস্পর্শে বদলাতে পারে। তাই প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

ট্যাটু করানোর আগে সাবধান! এই ৩ ধরনের ডিজাইন পরে হয়ে উঠতে পারে আফসোসের কারণ