Hidden Stories (বাংলা)

বুথে গিয়ে শুনলেন ‘ভোট হয়ে গেছে’! বালুরঘাটে পোস্টাল ব্যালট জালিয়াতির অভিযোগে সরব অর্পিতা ঘোষ

ভোটের সকালেই বালুরঘাটে চরম বিশৃঙ্খলা। নিজের পরিচয়পত্র হাতে নিয়ে বুথে পৌঁছেও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না প্রৌঢ় হামিদ সরকার। বালুরঘাট কেন্দ্রের ১৬৪ নম্বর বুথের এই ভোটারের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে যখন তিনি ভোট দিতে যান, তখন তাঁকে জানিয়ে দেওয়া হয় যে তাঁর নামে আগেই ‘পোস্টাল ব্যালট’ জমা পড়ে গিয়েছে। [TECHTARANGA-POST:8274]অথচ তিনি নিজে কোনও পোস্টাল ভোট দেননি! হামিদ সরকারের মতো আরও বেশ কয়েকজন ভোটারের সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায় এবং বিজেপি পরিকল্পিতভাবে ‘ছাপ্পা ভোট’ দিচ্ছে বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস।[TECHTARANGA-POST:8313]এই জালিয়াতির খবর পেয়েই রণংদেহী মেজাজে ধরা দেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অর্পিতা ঘোষের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতেই এই ধরনের জালিয়াতি করা হচ্ছে।[TECHTARANGA-POST:8294] যদিও বিজেপির তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিন সকালে ভোট দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন যে নির্বাচন কমিশনের তৎপরতায় এবার রাজ্যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং তৃণমূল পরাজয় নিশ্চিত জেনেই মিথ্যা অভিযোগ করছে। সব মিলিয়ে পোস্টাল ব্যালট বিতর্ককে কেন্দ্র করে বালুরঘাটে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

বুথে গিয়ে শুনলেন ‘ভোট হয়ে গেছে’! বালুরঘাটে পোস্টাল ব্যালট জালিয়াতির অভিযোগে সরব অর্পিতা ঘোষ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার