রক্তাক্ত কাবুল: হাসপাতালে পাক বিমান হানায় মৃত অন্তত ৪০০!
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাত এবার এক ভয়ঙ্কর ও নৃশংস রূপ নিল। সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বড় হাসপাতালে আকাশপথে ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। তালিবান সরকারের দাবি অনুযায়ী, এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন এবং আহত হয়েছেন প্রায় ২৫০ জন। নিহতদের মধ্যে বড় অংশই হাসপাতালের সাধারণ রোগী।ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টা নাগাদ। ২০০০ শয্যার ওই হাসপাতালটি মূলত মাদকাসক্তদের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো। হামলার তীব্রতায় হাসপাতালের একটি বিশাল অংশ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আগুনের লেলিহান শিখার মাঝে উদ্ধারকারীরা টর্চ জ্বেলে ধ্বংসস্তূপ থেকে আর্তদের বের করে আনছেন। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনাকে 'নৃশংস' এবং 'মানবতাবিরোধী অপরাধ' বলে তীব্র নিন্দা জানিয়েছেন।অন্যদিকে, এই ভয়াবহ অভিযোগ সপাটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সচিবালয় এবং তথ্যমন্ত্রকের দাবি, তারা কোনো অসামরিক ভবনে হামলা করেনি। তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসবাদীদের আস্তানা। পাকিস্তানের দাবি, আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতেই তালিবান সরকার এই ধরনের 'ভিত্তিহীন' অভিযোগ তুলছে।[TECHTARANGA-POST:7350]গত দুই সপ্তাহ ধরে সীমান্তে ক্রমাগত গুলির লড়াই চলার পর, কাবুলের বুকে এই বিমান হানা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে খাদের কিনারায় এনে দাঁড় করাল। সীমান্ত সংঘাতের এই আঁচ এখন সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হওয়ায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ।হিডেন স্টোরিজ নিউজ