অসুস্থ স্বামীকে সুস্থ করার ‘প্রতিশ্রুতি’! রূপ বদলে বিমানসেবিকার ফ্ল্যাটে ঢুকে ধর্ষণের অভিযোগ
মুম্বইঃ রূপান্তরকামীর বেশ ধরে আবাসনে ঢুকে এক বিমানসেবিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, অসুস্থ স্বামীকে সুস্থ করে দেওয়ার কথা বলে বিমানসেবিকার বাড়িতে পৌঁছেছিলেন তিনি। অভিযোগ দায়ের করার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।[TECHTARANGA-POST:11835]পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানসেবিকার স্বামী হাসপাতালে ভর্তি। তাঁকে সুস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার দুপুরে ওই আবাসনে যান অভিযুক্ত। যাতে নিরাপত্তারক্ষী বা আবাসনের অন্য বাসিন্দাদের সন্দেহ না হয়, তার জন্য শাড়ি ও টিপ পরে রূপান্তরকামীর বেশ নিয়েছিলেন তিনি। সেই পরিচয়েই আবাসনের ভিতরে ঢুকে পড়েন যুবক। চারতলায় উঠে বিমানসেবিকার ফ্ল্যাট খুঁজতে বেশ কয়েকটি দরজায় ঘোরাঘুরি করেন অভিযুক্ত। শেষ পর্যন্ত ওই মহিলার বাড়ির সন্ধান পান। তখন ফ্ল্যাটে একাই ছিলেন বিমানসেবিকা। অভিযোগ, দরজা খোলার পর তাঁর মাথায় জল এবং তার সঙ্গে মেশানো কোনও তরল পদার্থ ছিটিয়ে দেন যুবক। এরপর তিনি আচ্ছন্ন হয়ে পড়লে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।[TECHTARANGA-POST:11829]মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের করেন বিমানসেবিকা। তদন্তে নেমে মুম্বই পুলিশের একটি দল পওয়াই থেকে কলবা পর্যন্ত প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। সেই সূত্রেই তাঁর পরিচয় নিশ্চিত করেন তদন্তকারীরা। এরপর কলবার একটি বস্তি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।