Hidden Stories (বাংলা)

পশ্চিম এশিয়ায় সচল হচ্ছে আকাশপথ: দুবাই-আবুধাবি বিমানবন্দর খুললেও কলকাতায় ভোগান্তি কাটেনি

কলকাতা: টানা তিন দিনের তীব্র উত্তেজনা ও অচলাবস্থার পর অবশেষে সীমিত পরিসরে চালু হলো পশ্চিম এশিয়ার আকাশপথ। সোমবার গভীর রাত থেকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং আবুধাবি বিমানবন্দরে স্বল্প সংখ্যক বিমান ওঠানামা শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলের লাগাতার অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হলেও আকাশে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি।[TECHTARANGA-POST:6922]ইতিমধ্যেই আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান সোমবার রাতে নয়া দিল্লিতে এসে পৌঁছেছে। এছাড়া আবুধাবি থেকে লন্ডন, প্যারিস, মস্কো ও কায়রোর উদ্দেশ্যেও কিছু বিমান রওনা দিয়েছে। তবে পরিস্থিতি এখনও এতটাই অস্থির যে, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে এমিরেটসের বিমান দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েও প্রতিকূল পরিস্থিতির কারণে মাঝ-আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। যদিও মুম্বই থেকে একটি বিমান সফলভাবে দুবাই পৌঁছাতে পেরেছে।এদিকে দুবাই-আবুধাবি আংশিক খুললেও কলকাতার আকাশপথে ভোগান্তি অব্যাহত। মঙ্গলবারও নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিম এশিয়াগামী মোট ১০টি বিমান বাতিল করা হয়েছে। এর মধ্যে ৫টি যাওয়ার এবং ৫টি আসার বিমান রয়েছে। বাতিলের তালিকায় রয়েছে এমিরেটসের দুবাইগামী দুটি জোড়া বিমান, কাতার এয়ারওয়েজের দোহাগামী একটি জোড়া এবং ইতিহাদ ও এয়ার আরাবিয়ার আবুধাবি যাতায়াতের চারটি বিমান। শুধু কলকাতাই নয়, মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দর থেকেও প্রায় ৮০টি আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।এই চরম অনিশ্চয়তার মাঝে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ত্রাতার ভূমিকায় নেমেছে ভারতীয় বিমান সংস্থাগুলি। জানা গেছে, মঙ্গলবার ইন্ডিগো সৌদি আরবের জেড্ডা থেকে ১০টি এবং স্পাইসজেট আমিরশাহির ফুজাইরা থেকে ৪টি বিশেষ বিমান চালাবে। আকাশপথে স্বাভাবিক ছন্দ ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পশ্চিম এশিয়ায় সচল হচ্ছে আকাশপথ: দুবাই-আবুধাবি বিমানবন্দর খুললেও কলকাতায় ভোগান্তি কাটেনি

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার