সুপ্রিম কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তৈরি করবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা!
নয়াদিল্লি: দেশের বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও গতি ফেরাতে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এবার থেকে সুপ্রিম কোর্টের মামলার তালিকা তৈরি (Case Listing) এবং কোন মামলা কোন বিচারপতির বেঞ্চে যাবে, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI।[TECHTARANGA-POST:7265]ঐতিহ্যগতভাবে সুপ্রিম কোর্টে মামলার তালিকা প্রস্তুত করেন আদালতের রেজিস্ট্রাররা। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় অস্বচ্ছতা, ঢিলেমি এবং অনিয়মের অভিযোগ উঠছিল। অনেক ক্ষেত্রে প্রভাবশালী মামলাকারীদের মামলা দ্রুত তালিকায় আসা বা পুরনো মামলা বছরের পর বছর পড়ে থাকার মতো ঘটনা নিয়ে সরব হয়েছিলেন আইনজীবীরাও। প্রধান বিচারপতি সূর্যকান্ত লক্ষ্য করেছেন, বর্তমান সেকেলে প্রযুক্তি এবং কিছু অযোগ্য কর্মীর গাফিলতির কারণে এই গোটা ব্যবস্থার উপর থেকেই মানুষের ভরসা কমছে।[TECHTARANGA-POST:7264]আইন সংক্রান্ত খবর পরিবেশনকারী একটি প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ‘মাস্টার অফ রস্টার’ হিসাবে প্রধান বিচারপতি নিজের ক্ষমতা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রযুক্তির উপর ভরসা করছেন। AI ব্যবহারের ফলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার গুরুত্ব ও সময় অনুযায়ী তালিকা তৈরি হবে। একইসঙ্গে, ব্যাক-অফিসে মামলার ক্রম পরিবর্তন বা কোনও নির্দিষ্ট বেঞ্চে মামলা পাঠানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো সম্ভব হবে না। এছাড়াও, পুরনো প্রযুক্তির বদলে আধুনিক AI সিস্টেম ব্যবহারের ফলে মামলার শুনানির তারিখ নির্ধারণ হবে আরও দ্রুত ও নিখুঁতভাবে।[TECHTARANGA-POST:7263]সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এই পরীক্ষা সফল হলে আগামীতে স্থায়ীভাবে মামলা পরিচালনার দায়িত্ব থাকবে এই প্রযুক্তির হাতেই। যদিও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, এই পদক্ষেপ বিচারব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।