Anirudh Ravichander and Kavya Maran: প্রেমের গুঞ্জনে সিলমোহর মুখ্যমন্ত্রীর! অনিরুদ্ধর সঙ্গে কবে সাতপাকে বাঁধা পড়ছেন কাব্য?
তেলেঙ্গানা: প্রেমের গুঞ্জন থেকে এবার কি বিয়ের পিঁড়িতে? চর্চার কেন্দ্রে দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনায় নতুন করে ঘি ঢাললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ঠিক কী এমন করেছেন মুখ্যমন্ত্রী? রেবন্ত রেড্ডি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। কাব্য মারানের বাবা-মায়ের সঙ্গে একটি ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, কাব্যর বাবা-মা তাঁর সঙ্গে দেখা করে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসতে পারে তাঁদের বিয়ের আসর। যদিও দুই পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।[TECHTARANGA-POST:13725]কাব্য মারানকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। আইপিএলের সময়ে সানরাইজার্স হায়দরাবাদের কমলা জার্সিতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ‘জেলার’, ‘লিও’, ‘কুলি’র মতো ছবিতে তাঁর সুর দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে। এর আগেও তাঁদের বিয়ে নিয়ে নানা খবর প্রকাশ্যে এসেছিল। কয়েক মাস আগে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুই পরিবার স্পেনে তাঁদের বিয়ের আয়োজন করতে পারে। তবে সেই কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।