Hidden Stories (বাংলা)

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের আঁচ একাধিক জেলায়! বালুরঘাট থেকে আসানসোল, মধ্যমগ্রামে পথে নামলেন মহিলারা

কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যের একাধিক জেলায় ক্ষোভ ছড়াল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০ আগস্ট দুপুর ১২টার মধ্যে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা না ঢুকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সেই আশ্বাসের পরেও বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখালেন টাকা না পাওয়া মহিলারা। কোথাও এসডিও অফিসে বিক্ষোভ, কোথাও পুরসভা ঘেরাও, আবার কোথাও রাস্তা অবরোধ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসডিও দফতরের সামনে বিক্ষোভ দেখান অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, তিন মাস ধরে তাঁরা টাকা পাচ্ছেন না। একপর্যায়ে এসডিও অফিসের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েক জন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ করে দেওয়া হয় অফিসের মূল প্রবেশপথ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই অভিযোগে মালদহের ইংলিশবাজার পুরসভাতেও বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। তাঁদের দাবি, আর্থিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। [TECHTARANGA-POST:11753]আসানসোলেও দেখা গিয়েছে একই ছবি। অনলাইন এবং অফলাইনে আবেদন করার পরেও টাকা না পাওয়ার অভিযোগে মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখান মহিলারা। পরিস্থিতি সামাল দিতে মহকুমাশাসক জানান, যাঁরা টাকা পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ জানাতে হবে। পুরুলিয়ার রঘুনাথপুরেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন মহিলারা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রায় ২০-২৫ মিনিট অবরোধ চলায় যানজট তৈরি হয় যশোর রোডে। পরে পুরসভায় গিয়ে এগজিকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের আঁচ একাধিক জেলায়! বালুরঘাট থেকে আসানসোল, মধ্যমগ্রামে পথে নামলেন মহিলারা