Hidden Stories (বাংলা)

ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে ‘না’ কেন্দ্রের, কড়া নির্দেশিকা জারি করল CDSCO

নয়াদিল্লি: চটজলদি ওজন কমাতে ইদানীং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে সেমাগ্লুটাইড বা টিরজ়েপাটাইড গোত্রের অ্যান্টি-ওবেসিটি ড্রাগ। কিন্তু, এবার এই ধরনের ওষুধের লাগামছাড়া বিজ্ঞাপনে রাশ টানল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO (Central Drugs Standard Control Organization) সাফ জানিয়ে দিয়েছে, স্থূলতা কমানোর ওষুধের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওরকম প্রচার চালানো যাবে না। যা অমান্য করলে ১৯৪০-এর ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হবে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে।[TECHTARANGA-POST:7273]কেন্দ্রীয় সংস্থাটির নজরে এসেছে, অনেক কোম্পানি ‘রোগ সচেতনতা’ বা ‘হেলথ ক্যাম্পেন’-এর আড়ালে আসলে তাদের তৈরি অ্যান্টি-ওবেসিটি ওষুধের পরোক্ষ ব্র্যান্ডিং করছে। অনেক বিজ্ঞাপনে ওষুধের কার্যকারিতা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে এবং ডায়েট বা শরীরচর্চার মতো জীবনযাত্রার পরিবর্তনের গুরুত্বগুলি লঘু করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের মতে, এটি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।[TECHTARANGA-POST:7272]চলতি মাসেই ওজে়ম্পিক বা উইগোভির মতো দামি বিদেশি ওষুধের পেটেন্ট উঠে যাচ্ছে। ফলে, ভারতীয় বাজারে অচিরেই কয়েক ডজন দেশি ব্র্যান্ডের ভিড় বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর প্রচার থেকে বাঁচাতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে। চিকিৎসকদের মতে, স্থূলতা একটি ক্রনিক বিপাকজনিত সমস্যা। যা কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শেই চিকিৎসা করা উচিত। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া স্থূলতা কমানোর ওষুধের ব্যবহার হিতে বিপরীতও হতে পারে। তাছাড়া, শুধু ওষুধ নয়। সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমই ওজন কমানোর মূল ভিত্তি হওয়া উচিত।[TECHTARANGA-POST:7270]জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই নির্দেশকে স্বাগত জানিয়ে বলছেন, "কোন বিপাকজনিত সমস্যার কারণে স্থূলতা তৈরি হয়েছে, তা একজন সাধারণ রোগীর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই, কোন ওষুধটি কার জন্য প্রয়োজনীয়, সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র চিকিৎসকেরই রয়েছে।"স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই অ্যাডভার্টাইজ়িং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়াকেও (ASCI) এই নির্দেশিকার বিষয়ে অবহিত করেছে। এখন থেকে ওষুধের কার্যকারিতা নিয়ে কোনওরকম বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দিলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে ‘না’ কেন্দ্রের, কড়া নির্দেশিকা জারি করল CDSCO

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার