Hidden Stories (বাংলা)

Apple Event 2026: ফোন কিনতে ব্যাংকক! আইফোন ডুও-র দাম বাঁচিয়ে বিদেশ ভ্রমণও, অঙ্কটা শুনলে চমকে যাবেন

নতুন আইফোন কিনবেন, অথচ পকেটেও চাপ পড়বে না - এমন সুযোগ কি সত্যিই আছে? শুনতে অবাক লাগলেও হিসেব বলছে, আইফোন ডুও কিনতে ব্যাংকক গেলে ফোনের দামের ফারাক থেকে বেশ কিছু টাকা বাঁচতে পারে। এমনকী সেই টাকায় দু’দিনের ছোট্ট থাইল্যান্ড সফর সেরেও হাতে টাকা থাকতে পারে!ভারতের বাজারে আইফোন ডুও-এর দাম শুরু হচ্ছে প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা থেকে। অন্যদিকে, থাইল্যান্ডে এই ফোনের দাম প্রায় ৭৮,৯৯৯ থাই বাত, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার টাকা। অর্থাৎ শুধু ফোনের দাম ধরলেই প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত ফারাক। তবে এখানেই তো আসল হিসেব নয়। বিদেশে গিয়ে ফোন কিনলে বিমানভাড়া, হোটেল, খাওয়া-দাওয়া এবং ঘোরার খরচও যোগ হবে। তাহলে সব মিলিয়ে আদৌ লাভ থাকবে?আনুমানিক একটা হিসেব করে দেখি। আইফোন ডুও বাজারে আসার পরই ফোন কিনতে আপনি দিল্লি থেকে ব্যাংকক গেলেন। ২৩ অক্টোবর রওনা দিয়ে ২৫ অক্টোবর ফিরলেন। যাতায়াতের বিমানভাড়া আনুমানিক ৩০ হাজার টাকা ধরলে, ফোনের দামের প্রায় ৭০ হাজার টাকার ফারাক থেকে বাকি থাকে ৪০ হাজার। এবার দুই রাতের জন্য মোটামুটি একটি ভালো  হোটেলে থাকলেন। খরচ ধরুন প্রায় ১০ হাজার টাকা। তাতেও হাতে থাকবে প্রায় ৩০ হাজার টাকা। এরপর খাবার, ঘোরাফেরা এবং অন্যান্য ছোটখাটো খরচ মিলিয়ে আরও ১৫ হাজার টাকা খরচ ধরলে, সব হিসেবের পরেও প্রায় ১৫ হাজার টাকা বেঁচে যাচ্ছে। শুধু ফোন কেনার জন্য বিদেশযাত্রা করলেও হিসেবের খাতায় একেবারে লোকসান নয়, বরং ফোন কেনার সঙ্গে ছোট্ট একটা ব্যাংকক ট্রিপও হয়ে যাচ্ছে! তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।  [TECHTARANGA-POST:12479]আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সএবার আসা যাক অ্যাপেলের নতুন মডেলগুলিতে। আইফোন ডুও-র পাশাপাশি সংস্থা এনেছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। দু’টি মডেলেই পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে। আইফোন ১৮ প্রো-তে থাকছে A20 চিপসেট এবং ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। একবার চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। মাত্র ১৫ মিনিট চার্জে প্রায় ৬ ঘণ্টা ভিডিও দেখার ক্ষমতার কথাও জানিয়েছে সংস্থা। আগের মডেলের তুলনায় পারফরম্যান্স ৪০ শতাংশ পর্যন্ত উন্নত হতে পারে বলে দাবি করা হয়েছে। স্টোরেজ শুরু হচ্ছে ২৫৬ জিবি থেকে। রঙের ক্ষেত্রেও রয়েছে একাধিক বিকল্প - ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার এবং বার্গেন্ডি। ভারতে আইফোন ১৮ প্রো-এর দাম শুরু হচ্ছে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রি-বুকিং।অন্যদিকে, যাঁরা বড় স্ক্রিন এবং আরও বেশি ফিচার চান, তাঁদের জন্য আইফোন ১৮ প্রো ম্যাক্স। এই মডেলে থাকছে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে এবং A20 চিপসেট। ক্যামেরা সেটআপ আইফোন ১৮ প্রো-এর মতোই। এছাড়াও একসঙ্গে ৮টি eSIM ব্যবহারের সুবিধা মিলবে। রঙের বিকল্প হিসেবে রয়েছে ডিপ ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার এবং বার্গেন্ডি। ভারতের বাজারে আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর দাম শুরু হচ্ছে প্রায় ১ লক্ষ ২৪ হাজার টাকা থেকে। এই মডেলেরও প্রি-বুকিং শুরু হবে ১২ সেপ্টেম্বর।

Apple Event 2026: ফোন কিনতে ব্যাংকক! আইফোন ডুও-র দাম বাঁচিয়ে বিদেশ ভ্রমণও, অঙ্কটা শুনলে চমকে যাবেন