Hidden Stories (বাংলা)

মেসি-কে নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্ত কোচ স্কালোনির

স্পোর্টস ডেস্কঃ  তিন মাস পরেই বিশ্বকাপ ট্রফি  ধরে রাখার লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা। আরও একবার বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামতে  দেখা যেতে পারে লিওনেল মেসিকে।আগের ম্যাচে মেসি বেঞ্চে ছিলেন। কিন্তুজাম্বিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন বলেই জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “মেসি পরের ম্যাচে শুরু থেকে থাকবে।”  আর্জেন্টিনার হয়ে আর কত দিন খেলবেন ৩৮ বছরের মেসি, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে তাঁকে অন্তত আরো  এক বার দেশের জার্সিতে দেখতে পাবেন সমর্থকেরা।[TECHTARANGA-POST:7738]বিশ্বজয়ী কোচ স্কালোনি চান, মেসি বিশ্বকাপে খেলুন। তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মেসি বিশ্বকাপে নেমে খেলা উপভোগ করতে পারবে কি না। এটাই ওর শেষ সুযোগ। আমরা চাই ও খেলুক। উপভোগ করুক। কারণ, এই সুযোগ ও আর পাবে না।[TECHTARANGA-POST:7716]মেসি ছাড়াও আর্জেন্টিনার আরও কয়েক জন ফুটবলারের এটি শেষ বিশ্বকাপ হতে চলেছে। আগামী দিনে তরুণদের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে তাঁরা সরে যাবেন। তার আগে শেষ বার সকলকে একসঙ্গে খেলার আহ্বান করেছেন স্কালোনি। ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে ৫৫ জনের নাম জমা দিয়েছেন স্কালোনি। মে মাসের শেষে সেখান থেকেই ২৬ জনকে বেছে নেবেন তিনি। এই ২৬ জনকে নিয়ে ফুটবলের বিশ্বযুদ্ধে নামবেন তিনি। তার আগে প্রীতি ম্যাচগুলিতে সকলকে দেখে নিতে চাইছেন স্কালোনি। তবে জ়াম্বিয়ার বিরুদ্ধে যে মেসি শুরু থেকে খেলবেন, এবার তা স্পষ্ট করে দিয়েছেন কোচ।

মেসি-কে নিয়ে শেষ মুহূর্তের সিদ্ধান্ত কোচ স্কালোনির

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার