Hidden Stories (বাংলা)

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা, তৃণমূল সরকারকে উৎখাতের দাবি অর্জুন সিংয়ের

ব্যারাকপুর: পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের ডাক দিয়ে রাজ্যজুড়ে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ শুরু হয়েছে। রবিবার সেই রথযাত্রা পৌঁছয় ব্যারাকপুরে। কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে যাত্রার সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ Arjun Singh, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি Tapas Ghosh-সহ একাধিক বিজেপি নেতা।[TECHTARANGA-POST:7110] বিজেপি সূত্রে জানা গেছে, ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে টিটাগর টাটা গেট পর্যন্ত যাবে এই রথযাত্রা। পথে একাধিক জায়গায় সভা ও জনসংযোগ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অর্জুন সিং। তিনি দাবি করেন, “এই পরিবর্তন রথযাত্রার মাধ্যমেই তৃণমূলের শেষযাত্রা শুরু হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপিই ক্ষমতায় আসবে।” বিধানসভা নির্বাচনের আগে মানুষের সমর্থন কুড়োতে রাজ্যের বিভিন্ন জেলায় এই রথযাত্রা আয়োজন করেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর থেকে মঙ্গলকোট, মেদিনীপুর থেকে হাওড়া-হুগলি—রাজ্যের একাধিক জেলায় সরকার পরিবর্তনের ডাক দিয়ে এই কর্মসূচি চলছে। অন্যদিকে রাজ্য বাজেটে একাধিক নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। বেকার যুবক-যুবতীদের জন্য মাসে ১৫০০ টাকার ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। নারী দিবস উপলক্ষে ৭ মার্চ থেকেই ওই ভাতা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের এই উদ্যোগে রাজনৈতিক চাপ বেড়েছে বলে মনে করছে বিজেপি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-ও সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। এরপর থেকেই জেলায় জেলায় পরিবর্তন যাত্রা জোরদার করেছে বিজেপি।[TECHTARANGA-POST:7104] এদিকে শ্রীরামপুরে এক রোড শো-তে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী Ashwini Vaishnaw অভিযোগ করেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই পশ্চিমবঙ্গে রেলের বহু উন্নয়ন প্রকল্প আটকে রয়েছে। বিজেপির দাবি, রাজ্যের এই পরিস্থিতি বদলাতেই পরিবর্তন রথযাত্রা।

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা, তৃণমূল সরকারকে উৎখাতের দাবি অর্জুন সিংয়ের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার