Hidden Stories (বাংলা)

গোপালগঞ্জে আওয়ামী লীগে ভাঙন? বিএনপিতে মতুয়া নেত্রীর যোগদানে তুঙ্গে চর্চা!

কলকাতা ও ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে বড় চমক! আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় বড়সড় ধস নামাল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকায় আওয়ামী লীগের দাপুটে নেত্রী তথা মতুয়া সম্প্রদায়ের পরিচিত মুখ সুপর্ণা শিকদার ঠাকুরের নাম আসতেই পদ্মাপাড়ের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।[TECHTARANGA-POST:8208]২০২৩ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সম্পাদক এবং কাশিয়ানী উপজেলা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুপর্ণা শিকদার ঠাকুর। কিন্তু, সোমবার বিএনপির প্রকাশিত ৩৭ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের তালিকায় তাঁর নাম আসতেই জল্পনা তুঙ্গে ওঠে। এই প্রসঙ্গে সুপর্ণার দাবি, “আমি অনেক দিন সক্রিয় রাজনীতি করিনি। আমার অনুমতি না নিয়েই আওয়ামী লীগের কমিটিতে নাম রাখা হয়েছিল।”[TECHTARANGA-POST:8200]উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত হলে সুপর্ণা শিকদার ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়েছিলেন বলে সূত্রের খবর। এবার সরাসরি বিএনপির হাত ধরে সংসদীয় রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:8197]বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ৩০০ আসনের প্রত্যক্ষ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিএনপি। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে ১টি মহিলা আসন বরাদ্দ থাকে। সেই হিসাবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন। আর, জামায়াতে ইসলামী-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। আগামী ১২ মে এই সংরক্ষিত মহিলা আসনগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুপাতিক হার অনুযায়ী বিএনপির মনোনয়নে সুপর্ণার জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।[TECHTARANGA-POST:8178]রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া জনগোষ্ঠীর অত্যন্ত প্রভাবশালী নেত্রী সুপর্ণাকে দলে টেনে গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের দুর্গে থাবা বসাতে চাইছে বিএনপি। দীর্ঘ সময় পর সংসদীয় কাঠামোয় ফেরার লড়াইয়ে একসময়ের কট্টর আওয়ামী লীগ নেত্রীর এই ‘ডিগবাজি’ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগে ভাঙন? বিএনপিতে মতুয়া নেত্রীর যোগদানে তুঙ্গে চর্চা!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার